ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রাজশাহীতে বিশ্ব মান দিবস পালিত


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৪-১০-২০২৩ দুপুর ১:২৯
রাজশাহীতে "সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মানে _মান" প্রতিপাদ্য নিয়ে বিশ্ব মান দিবস পালিত হয়েছে। 
 
শনিবার বেলা ১১ টায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন ( বিএসটিআই ) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ও আয়োজনে রাজশাহী নগরীর আমচত্বর এলাকায় বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
বিএসটিআই রাজশাহীর অফিস প্রধান উপ-পরিচালক ইঞ্জিনিয়ার মো: সাইফুল ইসলাম'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জসিম উদ্দিন হায়দার, বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো: শাফিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সরকার অসীম কুমার, রাজশাহী চেম্বার এন্ড কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান। 
 
উল্লেখ্য, ১৯৭৪ সালে বাংলাদেশ আইএসও এর সদস্য পদ লাভের পর থেকে দেশে প্রতি বছর এ দিবসটি পালিত হয়ে আসছে। আইএসও সদস্যভুক্ত বিশ্বের ১৭৭টি দেশের সাথে একাত্ম হয়ে বাংলাদেশেও এবছর যথাযথ মর্যাদায় দেশব্যাপী বিভিন্ন কর্মসূচী উদযাপনের মাধ্যমে ৫৪তম বিশ্ব মান দিবস পালিত হলো। এবারের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য বিষয় হলো Shared Vision for a Better World - Standards for SDGs অর্থাৎ ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে - মান’। 

এমএসএম / এমএসএম

ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত

জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন

মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল

শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন

জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)

মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’

হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু

এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা

টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক

জেলা আইনজীবী সমিতি ভবনের ঘটনায় কারাবন্দী ৭ আসামীর জামিন ও মুক্তির দাবিতে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন