বোদায় ধর্ষণ ও হত্যার প্ররোচনা মামলার প্রধান আসামী আশুলিয়া থেকে আটক
পঞ্চগড়ের বোদা উপজেলার ধর্ষন ও আত্মহত্যা প্ররোচনা মামলার প্রধান আসামি মো.জুয়েল ইসলাম (৩২)কে আটক করেছে পুলিশ।তথ্য প্রযুক্তির ভিত্তিতে বৃহস্পতিবার ঢাকা আশুলিয়া উপজেলার নোয়ারহাট এলাকা থেকে র্যাব -৪ এর সহযোগিতায় আটক করা হয় তাকে।
শনিবার (১৪ অক্টোবর)বিকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায়।
আটককৃত জুয়েল বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার আব্বাস আলীর ছেলে।
এর আগে ৯ ফেব্রুয়ারী২০২৩ বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ছুরাব আলী বাদী হয়ে ধর্ষণ ও হত্যার প্ররোচনার দায়ে মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করেন,
ছুরাব আলীর মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে জুয়েল ইসলাম, মিথ্যা বিয়ের আশ্বাস দিয়ে ২৭ জানুয়ারী শুক্রবার গভীর রাতে ময়নার শোয়ার ঘরে ধর্ষন করতে থাকলে, শব্দ পেয়ে ময়নার মা নুরজাহান দরজার কাছে গিয়ে ডাকলে,জুয়েল উলঙ্গ অবস্থায় হাতে কাপড় চোপড় নিয়ে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।পরে বিষয়টি তার পরিবারকে অবহিত করা হলে, তারা বিভিন্ন প্রকার কু-মন্তব্য করে এবং ধমক দিয়ে তাড়িয়ে দেয় জুয়েলের পরিবারের লোকজন।পরবর্তীতে জুয়েলের পরিবার না মেনে ধমক দেওয়ায় লোকজন বিষয়টি জানার কারনে ময়না আক্তার লজ্জায় ২৮ জানুয়ারী সকালে নিজ বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied