ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শিশু বায়েজিদ হত্যা মামলার আসামি শেরেকুল গণপিটুনিতে নিহত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৫-১০-২০২৩ দুপুর ৩:৪১
পলাশবাড়ী উপজেলায় চাঞ্চল্যকর শিশু বায়েজিদ হত্যা মামলার আসামি সাইফুল ইসলাম ওরফে শেরেকুল মন্ডল (৫০) গণপিটুনিতে নিহত হয়েছেন।
 
শনিবার (১৪ অক্টোবর) দিনগত রাত ৯টার দিকে উপজেলার পবনাপুর ইউনিয়নের চৌরাস্তা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শেরেকুল উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা বালুখোলা গ্রামের বাসিন্দা।
 
স্থানীয়রা জানান, শিশু বায়েজিদ হত্যা মামলার অন্যতম আসামি শেরেকুল সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে কারাগার থেকে বের হন। শনিবার রাতে তিনি পাশের চৌরাস্তা বাজারে যান। এসময় উত্তেজিত শত-শত নারী-পুরুষ তাকে ঘিরে ফেলে। একপর্যায়ে প্রকাশ্যে শেরেকুলকে পিটিয়ে হত্যা করা হয়।
 
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, গণধোলাইয়ের শিকার শেরেকুলকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক শেরেকুলকে মৃত ঘোষণা করেন।

এমএসএম / এমএসএম

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাগরে ইলিশ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মোড়েলগঞ্জের জেলে জামাল হাওলাদার

হামাগুড়ি দিয়ে জুড়ীর মনার এইচএসসি পাশ: উচ্চশিক্ষার স্বপ্নে দারিদ্র্যই বড় বাঁধা

মধুখালীতে আল-নূর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

রাতের আঁধারে আলফাডাঙ্গায় রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ

রায়গঞ্জে বেপরোয়া ডাম্প ট্রাকের ধাক্কায় চালক নিহত, হেলপার আহত

ফরিদপুরে ডেঙ্গুতে প্রথম মৃত্যু, প্রাণ গেল ৩০ বছরের নারীর

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা