মধুপুরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে আচিক মিচিক সোসাইটির কর্মসূচি
টাঙ্গাইলের মধুপুরে র্যালি, আলোচনা সভার মতো বিশেষ কর্মসূচিতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন করেছে গারো নারী সংগঠন আচিক মিচিক সোসাইটি।
‘ নারীদের বহুমাত্রিক ভূমিকা ও অবদান, যথাযথ স্বীকৃতি ও মর্যাদা প্রদান’ প্রতিপাদ্যে রোববার বেলা সাড়ে ১১ টার দিকে মধুপুর বনাঞ্চলের ভুটিয়া বাজারে সংগঠনের কার্যালয়ে এমন কর্মসূচি পালিত হয়।
মধুপুর -শোলাকুড়ী সড়কের ভুটিয়া বাজার এলাকায় র্যালি শেষে নারীগণ সংগঠন কার্যালয়ের এক আলোচনা সভায় যোগ দেন।
আচিক মিচিক সোসাইটির সহসভাপতি মিরনী হাগিদক এতে সভাপতিত্ব করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি উপস্থিত
ছিলেন। জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, মধুপুর থানার বাইদ সিআইপি প্রজেক্ট ইনচার্জ দীপিকা সিমসাং, আচিক মিচিকি সোসাইটির নির্বাহী পরিচালক সুলেখা ম্রং,পরিবেশ বিষয়ক সংগঠন সেড’র প্রতিনিধি প্রবীণ চিসিম প্রমুখ বক্তৃতা করেন।
এমএসএম / এমএসএম
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড
বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
শেরপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাগরে ইলিশ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মোড়েলগঞ্জের জেলে জামাল হাওলাদার
হামাগুড়ি দিয়ে জুড়ীর মনার এইচএসসি পাশ: উচ্চশিক্ষার স্বপ্নে দারিদ্র্যই বড় বাঁধা
মধুখালীতে আল-নূর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
রাতের আঁধারে আলফাডাঙ্গায় রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ
রায়গঞ্জে বেপরোয়া ডাম্প ট্রাকের ধাক্কায় চালক নিহত, হেলপার আহত
ফরিদপুরে ডেঙ্গুতে প্রথম মৃত্যু, প্রাণ গেল ৩০ বছরের নারীর
কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান
মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা
নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা
Link Copied