কাপ্তাই বিএফআইডিসি'র এলপিসি শাখায় চুরির ঘটনায় মালামাল সহ ১ চোর আটক
রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি'র) এলপিসি শাখার যান্ত্রিক কারখানায় চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজে শনাক্ত করে মালামাল সহ এক চোরকে আটক করা হয়েছে। রবিবার বেলা ১টার দিকে নিরাপত্তা বাহিনীর কর্মীরা এই চুরির ঘটনায় জড়িত শাহিন (২৫) কে মালামাল সহ আটক করে।
এর আগে রবিবার (১৫ অক্টোবর) ভোর রাত ৪টায় এলপিসি ওর্য়াকসপের পিছনের জানালা ভেঙ্গে ২জন চোর কারখানা হতে মটোর, আরথিংতারসহ বিভিন্ন যন্ত্রপাতি চুরি করে নিয়ে পালিয়ে যেতে বের হয়। তবে নিরাপত্তা প্রহরীদের উপস্থিতি টের পেয়ে কিছু মালামাল ফেলে রেখে তারা দ্রুত পালিয়ে যায়।
ঘটনার জানাজানি হওয়ার পর এলপিসি শাখার কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনী সিসিটিভি ফুটেজ দেখে চোরদের শনাক্ত করে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে এলপিসি শাখায় কর্মরত সহকারি ব্যবস্থাপক (হিসাব) বিলাশ কুমার বিশ্বাস জানান, আমরা সিসিটিভি ফুটেজ দেখে ২জন চোরকে শনাক্ত করেছি। এর মধ্যে একজনের নাম কালু (৩০) এবং অপরজনের নাম শাহিন (২৫)। তারা দুজনই ৪নং কাপ্তাই ইউনিয়ন ৪নং ওয়ার্ডে মোনাফ টিলায় বসবাস করে।
এবিষয়ে এলপিসি শাখার নিরাপত্তা পরিদর্শক উশোয়েইনু মার্মা জানান, দুপুর ১টার দিকে আমরা আনসারকে নিয়ে চুরি হওয়া মালামালসহ চোর শাহিনকে গ্রেপ্তার করেছি। অপরজনকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্ততি করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
Link Copied