পলাশে সরকারের বিভিন্ন প্রকল্পের উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা
নরসিংদীর পলাশে সরকারে বিভিন্ন প্রকল্পের উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার ডাংগা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ডাংগা ইউনিয়নের অন্তত ৬ হাজার উপকারভোগী নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এসময় উপকারভোগীরা তাদের প্রাপ্ত সুবিধার সুফল, সংকট, সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করেন। বিধবা, প্রতিবন্ধী, বয়স্ক ভাতাসহ অন্যান্য সরকারি সুবিধা পেতে যেসব হয়রানি পোহাতে হয়, সেসব হয়রানি কীভাবে নির্মূল করা যায়, সেসব বিষয়েও আলোচনা করেন অতিথিরা।
পলাশ উপজেলার ডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ডাংগা ইউনিয়ন আ,লীগের সভাপতি মো: সাবের-উল-হাই এর সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা ও মাতৃত্বকালীন ভাতাসহ অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা উপকারভোগীদের নিয়ে এ মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পলাশ উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর মো: কামরুল ইসলাম গাজী, নরসিংদী জেলা আ.লীগের কার্যকরী সদস্য মো: আজাহার খন্দকার, ডাংগা ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক কাউসার ভূইয়া, ডাংগা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো: খোরশেদ হোসেন সেলিম, ডাংগা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: এনায়েত হোসাইন ও ডাংগা ইউপি সচিব মো: মানিক মিয়া প্রমুখ।
এমএসএম / এমএসএম
সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল
সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত
চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি
আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন
মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার