শাপলা কলি প্রতীকের বিজয়ের লক্ষে উঠান বৈঠক
লক্ষীপুর -১ রামগঞ্জ উপজেলাধীন ৬নং লামচর ইউনিয়নের ২নং ওয়ার্ড কতৃক আয়োজিত ১০ দলীয় জোটের মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী, মাহবুব আলমকে বিজয় করার লক্ষে ২৬ শে (জানুয়ারী) সোমবার সকাল ১০ ঘঠিকার সময় লামচর নুরুল ইসলাম ভুঁইয়া বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রধান করেন,১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী মাহবুব আলম, তিনি বলেন আমার মা বোনেরা বিগত দেড় বছর দাঁড়িপাল্লা পক্ষে ভোট দেওয়ার জন্য মানুষের ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিয়েছেন। জোটের কারনে শাপলা কলি প্রতীক এসেছে, তারপর ও আপনারা শাপলা কলি প্রতীকের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন, এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। ২৪ এর পরে ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় একটি বড় দল। আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, মা বোনদের নামে খারাপ শব্দ ব্যবহার করছে।আমরা এর তীব্র নিন্দা জানাই। শাপলা কলিতে ভোট দিলে জামায়াতে হাত শক্তিশালী হবে, ড:শফিকুর রহমানের হাত শক্তিশালী হবে। আমি এমপি হইলে আল্লাহ্পাক যদি আমাকে কবুল করে, সুযোগ আসে রামগঞ্জের তথাই লামচর গ্রামের সকল অসমাপ্ত কাজ করবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য প্রধান করেন,১০ দলীয় জোটের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা জামায়াতের আমীর নাজমুল ইসলাম পাটোয়ারী, তিনি বলেন, দুনিয়ার কোনে লাভের বা স্বার্থের জন্য এপতাকা তলে আসি নাই। লোভ লালসার জন্য দল করি না।দলের স্বার্থে ত্যাগ করতে হবে, অনেকে মন খারাপ করছেন আমাকে নমিনেশন দেয় নাই, আমার জন্য দোয়া করবেন। দলের সিদ্ধান্ত চুড়ান্ত, দল যেটাই সিদ্ধান্ত দিবে আমরা সবাই তাহা মেনে নিবো।আপনারা দাঁড়িপাল্লার পক্ষে যে গনজোয়ার তুলছেন শাপলা কলি পক্ষ তার থেকে অধিক বেশি জোয়ার তুলতে হবে ১২ তারিখে শাপলা কলির বিজয় সুনিশ্চিত করতে হবে, ইনশাআল্লাহ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ খেলাফাত মজলিস, রামগঞ্জ উপজেলা আমীর, জনাব মাওলানা মিজানুর রহমান। আইবিডব্লিউ উপজেলা সভাপতি, জনাব ইউসুফ হোসেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামি লামচর ইউনিয়ন সেক্রেটারি, জনাব বরকত উল্ল্যাহ। লামচর ইউনিয়র শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি, জনাব রবিউল ইসলাম। ইউনিয়ন পরিবহন সেক্রেটারি, জনাব জাহিদ মির্জা। ২ নং লামচর ওয়ার্ডের জামায়ের সভাপতি ইসমাইল মাষ্টার। ২ নং লামচর ওয়ার্ডের সহ -সভাপতি জনাব নুরুল ইসলাম ভুঁইয়া সহ এলাকার বিভিন্ন স্তরের জামায়াত নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালক ছিলেন সাবেক শিবির দায়িত্বশীল জনাব আল আমিন আরিফ।
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ