খেলাফত মজলিস প্রার্থীর নির্বাচনী ইশতেহার প্রকাশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ–২ আসনে ১০ দলীয় জোট মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রার্থী মুফতি শুয়াইব ইব্রাহিম তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও সমতার ভিত্তিতে একটি আধুনিক গোপালগঞ্জ গড়ে তোলার অঙ্গীকার করেন।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ জেলা শহরের বিসিক ব্রিজ এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রধান কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি তার নিজস্ব ১০ দফা নির্বাচনী ইশতেহার তুলে ধরেন।
ইশতেহার ঘোষণাকালে মুফতি শুয়াইব ইব্রাহিম বলেন, জনগণের রায়ে তিনি ও তার জোট ক্ষমতায় এলে গোপালগঞ্জ–২ আসনকে একটি আধুনিক ও পরিকল্পিত অঞ্চলে রূপান্তর করা হবে। শিক্ষা, নৈতিকতা ও সামাজিক উন্নয়নের মাধ্যমে এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের প্রত্যাশা থাকলে শরিয়াভিত্তিক শাসন ব্যবস্থা প্রবর্তনের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। তবে এ ক্ষেত্রে বিদ্যমান সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তনের বিষয়টিও গুরুত্বসহকারে দেখতে হবে বলে তিনি উল্লেখ করেন।
১০ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত ওই সভায় নির্বাচন পরিচালনা কমিটির নেতা মাসুদুর রহমান, ইজহারুল ইসলাম, ওমর ফারুক, মোর্তোজা হাসান, আহমাদুল্লাহ ইসমাইলসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ