ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বারহাট্টা জুড়ে বইছে নির্বাচনী আমেজ


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১-২০২৬ দুপুর ৩:২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর-বারহাট্টা) আসনের বারহাট্টা উপজেলা জুড়ে বইছে নির্বাচনী আমেজ। নেতাকর্মীদের সরব উপস্থিতিতে পুরোদমে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা।
প্রতীক ঘোষণার পর থেকেই আনুষ্ঠানিক ভাবে মাইকিং, মিটিং, মিছিল, গণসংযোগ ও পথসভায় সরগরম হয়ে উঠছে পুরো নির্বাচনী এলাকা। উপজেলা সদরের বিভিন্ন সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন বাজারগুলোতে প্রার্থীদের ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। সব মিলিয়ে নির্বাচনী প্রচারণার প্রথম দিন থেকেই জমে উঠেছে বারহাট্টার নির্বাচনী পরিবেশ। দীর্ঘ সতেরো বছর পর সরাসরি ভোটের মাঠে প্রার্থী ও দলীয় নেতা-কর্মীদের সরব উপস্থিতিতে গ্রামীণ জনপদ থেকে উপজেলা সদর সবখানেই বিরাজ করছে ব্যস্ততা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় প্রার্থীরা গণসংযোগ, পথসভার মধ্য দিয়ে প্রচারণা শুরু করে এলাকায় ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে এলাকার সমস্যা, প্রত্যাশা ও অভিযোগ শোনছেন এবং এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তাদের উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা ও নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে ভোট প্রার্থনা করেন। দীর্ঘদিন পর প্রার্থীদের সরাসরি ভোটের মাঠে নামতে দেখে ভোটারদের মাঝেও আগ্রহ ও কৌতূহল বেড়েছে।নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে বারহাট্টায় নির্বাচনী প্রচারণা দিন দিন বেড়েই চলেছে। শেষ পর্যন্ত কোন প্রার্থী ভোটারদের আস্থা অর্জন করতে পারেন- সে দিকেই তাকিয়ে রয়েছে পুরো উপজেলার মানুষ।
এ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট পাঁচজন প্রার্থী। তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী (ধানের শীষ) প্রতীকে অধ্যাপক ডা. মোহাম্মদ আনোয়ারুল হক, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী (লাঙ্গল) প্রতীকে এবিএম রফিকুল হক তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী (হাতপাখা) প্রতীকে আব্দুল কাইয়ূম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী (শাপলা কলি) প্রতীকে ফাহিম রহমান খান পাঠান এবং আপিলে প্রার্থিতা ফিরে পাওয়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী (বটগাছ) প্রতীকে মো. আব্দুর রহিম।
বিভিন্ন এলাকায় গণসংযোগকালে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ আনোয়ারু হক বলেন, 'জনগণের ভোটাধিকার রক্ষায় ও ন্যায়ের পক্ষে আমি নির্বাচনে নেমেছি। সন্ত্রাস, চাঁদাবাজি ও বেকারত্ব এ আসনের মানুষের জন্য অভিশাপ। এই অভিশাপ থেকে মুক্ত হতে ধানের শীষকে ভোট দিতে হবে।' তিনি আরও বলেন, অতীতে যে ধরনের রাজনৈতিক কালচার ছিল, তা থেকে বের হয়ে আসার সময় এসেছে। জনগণের কাছে দায়বদ্ধতা, জবাবদিহিতা ও প্রত্যাশা পূরণ করতে পারে এমন নেতৃত্বই দেশকে এগিয়ে নেবে। বর্তমানে দেশের মানুষ বুঝে গেছে কাদের হাতে বাংলাদেশ নিরাপদ। এ জন্য বিএনপির বিকল্প নেই। নেত্রকোনা ও বারহাট্টার জনগণ এবার ধানের শীষের পক্ষেই রায় দেবে বলে আমি আশাবাদী।
এদিকে, জাতীয় পার্টির পক্ষে প্রার্থী হয়েছেন এবিএম রফিকুল হক তালুকদার। তিনি নাঙ্গল প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন। নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, 'সৎ, যোগ্য  নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করছি। জনগণ আমাদের ওপর আস্থা রাখবে বলে বিশ্বাস করি।' এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল কাইয়ূম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র মনোনীত প্রার্থী (শাপলা কলি) প্রতীকে ফাহিম রহমান খান পাঠান ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুর রহিম (বটগাছ) প্রতীক নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি পূরনের আশ্বাস দিচ্ছেন।
বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকার উন্নয়ন, কর্মসংস্থান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সুশাসন- এই বিষয়গুলোই এবারের নির্বাচনে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে। তারা যোগ্য ও সৎ প্রার্থীকে নির্বাচিত করতে চান।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

Aminur / Aminur

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা