মরিসাসে কমনওয়েলথ অব লার্ণিং এর প্রোগ্রামে বাউবি উপাচার্য
মরিসাসে কমনওয়েলথ এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (CEMBA) এবং কমনওয়েলথ এক্সিকিউটিভ মাস্টার অব পাবলিক এডমিনিস্ট্রেশন (CEMPA) এর Executive Governing Board (EGB), Academic Board (AB) এবং High Level Rountable Meeting এ বাংলাদেশ উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার অংশগ্রহণ করেন। গত সোমবার (২ অক্টোবর) শুরু হওয়া কমনওয়েলথ অব লার্ণিং (COL) এর সিইও এবং প্রেসিডেন্ট অধ্যাপক আশা কানওয়ারের সভাপতিত্বে (COL) এবং Open University of Mauritius কর্তৃক আয়োজিত বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ সভায় অংশগ্রহণ করেন। ২-৫ অক্টোবর চারদিনব্যাপী এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
বোর্ড সভায় বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, উচ্চ শিক্ষায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেনস বিশেষ ভূমিকা রাখতে পারে যেমন, ChatGPT এবং BARD। শিক্ষা প্রোগ্রামের গুনগত মান উন্নয়নের জন্য বাউবি উপাচার্য সভায় বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন।
উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে অধ্যাপক ড. আখতার প্যানেলিস্ট হিসেবে জলবায়ু পরিবর্তনের উপর আলোচনায় অংশ নেন। তিনি বাংলাদেশসহ বিশ্বের জলবায়ু পরিবর্তনের বিভিন্ন বিষয়ে শেয়ার করেন। এছাড়াও তিনি লিডারশিপ বিষয়ক অধিবেশনে উচ্চ শিক্ষায় ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে উদ্ভাবনী নেতৃত্বের অনুশীলন শেয়ার করেন।
সভায় বিভিন্ন দেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়গুলির প্রতিনিধিগণ দূরশিক্ষণে নতুন ও প্রযুক্তি নির্ভর এবং উদ্ভাবনী ব্যবস্থাপনা বিষয়ে ধারণা প্রদান করেন। বোর্ড সভায় আল্লামা ইকবাল ওপেন ইউনিভার্সিটি অব পাকিস্তান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বতসোয়ানা ওপেন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কলেজ অব দ্য সাইমন আইল্যান্ডস, ওপেন ইউনিভার্সিটি অব গায়ানা, ওপেন ইউনিভার্সিটি অব ঘানা, পাপুয়া নিউগিনি ওপেন ইউনিভার্সিটি, ওপেন ইউনিভার্সিটি অব জ্যামাইকা, ইউনিভার্সিটি অব মরিশাস, বতসোয়ানা ওপেন ইউনিভার্সিটি, মালয়েশিয়া ওপেন ইউনিভার্সিটি, নাইজেরিয়া ওপেন ইউনিভার্সিটি এবং শ্রীলঙ্কা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।
উল্লেখ্য যে, বাউবি এবং COL যৌথ উদ্যোগে ১৯৯৯ সাল থেকে CEMBA/ CEMPA প্রোগ্রাম পরিচালনা করে আসছে।
এমএসএম / এমএসএম
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড
বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
শেরপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাগরে ইলিশ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মোড়েলগঞ্জের জেলে জামাল হাওলাদার
হামাগুড়ি দিয়ে জুড়ীর মনার এইচএসসি পাশ: উচ্চশিক্ষার স্বপ্নে দারিদ্র্যই বড় বাঁধা
মধুখালীতে আল-নূর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
রাতের আঁধারে আলফাডাঙ্গায় রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ
রায়গঞ্জে বেপরোয়া ডাম্প ট্রাকের ধাক্কায় চালক নিহত, হেলপার আহত
ফরিদপুরে ডেঙ্গুতে প্রথম মৃত্যু, প্রাণ গেল ৩০ বছরের নারীর
কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান
মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা
নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা
Link Copied