ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মগবাজারে হোটেল কক্ষ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১০-২০২৩ রাত ১২:৫৮

রাজধানীর মগবাজারে সিটি স্টার নামে একটি আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে জাকির হোসেন আজাদী (৪৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি একসময় দৈনিক ইত্তেফাকে সাব এডিটর ছিলেন।

তার ভাই জানান, দুদিন ধরে লাশ ঘরে পড়ে ছিল। আজাদী সুস্থ ছিলেন। তার মৃত্যু রহস্যজনক। এ ঘটনায় হাতিরঝিল থানায় মামলা করেছেন। সোমবার ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়ি সাতক্ষীরায় নিয়ে যাওয়া হবে। সেখানেই জানাজা শেষে দাফন করা হবে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ডিইউজের বহু কর্মসূচিতে তিনি অংশ নিতেন।

হাতিরঝিল থানার ওসি আলাদ হোসেন জানান, ধারণা করা হচ্ছে তিনি হার্ট অ্যাটাক বা অন্য কোনো কারণে মারা যেতে পারেন। তবে আত্মহত্যার চিহ্ন পাওয়া যায়নি। আমরা মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। ময়নাতদন্তের  প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি দীর্ঘদিন থেকে এই হোটেলে থাকতেন। তার কাছে কর্পোরেট সংবাদ নামে একটি সংবাদপত্রের  কার্ড পাওয়া গেছে। এই পরিচয় তিনি হোটেলে অবস্থান করতেন। হোটেলের বিল নিয়মিত পরিশোধ করতেন।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি