ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

মোল্লার বাজার ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন


সাইফুল ইসলাম, সখিপুর photo সাইফুল ইসলাম, সখিপুর
প্রকাশিত: ১৬-১০-২০২৩ দুপুর ৩:৫৩

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যাংকিং সেবার বিস্তৃতি ঘটানোর লক্ষ্যে ১৬ অক্টোবর সোমবার সকাল ১১ টায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মোল্লার হাট বাজারে ‘এজেন্ট ব্যাংকিং মেসার্স মোল্লা এন্ড সন্স কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব বরিশাল জোনের প্রধান  জনাব মোঃ আব্দুস সোবহান  প্রধান অতিথি হিসেবে আউটলেটটি উদ্বোধন করেন। 

এতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের এফ এভিপি ডামুড্যা শাখা প্রধান মাহফুজ উল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন .ডিজিটাল ব্যাংকিং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর মাইনুদ্দিন আজাদ.নীলকমল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ আল নাসের, বিশিষ্ট  ব্যবসায়ী ও সমাজসেব জনাব মোঃ শাহাবুদ্দিন মোল্লা। চরকুমারিয়া ইউনিয়ন পরিষদ ৩ নং ওয়ার্ড মেম্বার জনাব  আসাদুল্লাহ কবিরাজসহ অনেকে। ধন্যবাদ জ্ঞাপন করেন আউটলেটের এজেন্ট ও মেসার্স মোল্লা এন্ড সন্স কেন্দ্র’ এর স্বত্বাধিকারী ইন্জিনিয়ার জসিম উদ্দিন মোল্লা।

এছাড়াও স্হানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ্বস্ত ব্যাংকিং সেবার মাধ্যমে ইসলামী ব্যাংক দেশব্যাপী স্বকীয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা-উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেট সম্প্রসারণ করছে। ভেদরগঞ্জ উপজেলার একটি প্রত্যন্ত অঞ্চল তাই এখানের জনগণ আধুনিক ব্যাংকিং সেবা থেকে অনেকটাই বঞ্চিত, এখন বেসরকারি ব্যাংক সেবা প্রদানে এগিয়ে আসছে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক

গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.

“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা

খালিয়াজুরীতে ভারতীয় পণ্য ও মাদকসহ তিনজনকে আটক করেছে নৌ-পুলিশ

সাবেক স্ত্রীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার হুমকি, আদালতে স্ত্রীর মামলা