নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল কোর্ট পরিচালনা
১৫ অক্টোবর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা এর নেতৃত্বে 'পোলার আইসক্রিম' (ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড), তেজগাঁও, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে প্রতিষ্ঠানটির হিমাগারে আইসক্রিমের বেশ কিছু লেবেলবিহীন এবং মেয়াদ উত্তীর্ণ রিমিক্স মজুদ করতে দেখা যায়। এছাড়াও ফ্যাক্টরির ভিতরের পরিবেশ অপরিচ্ছন্নসহ অন্যান্য অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত ছিদ্দিকা বলেন, ‘আইন অনুযায়ী সর্বনিম্ন ৫ লাখ টাকা জরিমানা করেছি এবং তাদেরকে আমরা সময় দিয়েছি। পরবর্তীতে যদি তাদের এই সমস্ত অপরাধ ধরা পড়ে তাহলে আমরা তাদেরকে বড় ধরনের জরিমানার আওতায় আনবো। আর কোনো সুযোগ দেবো না।" এছাড়া তিনি জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান। অভিযান পরিচালনাকালে 'পোলার আইসক্রিম' ঢাকা কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিক্-নির্দেশনাসম্বলিত পোস্টার প্রদান করা হয়। অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হাসান ও বাংলাদেশ নিরাপদ খাদ্যের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ