ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ওয়ালটনের নতুন চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস-চেয়ারম্যান  এস এম আশরাফুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম    


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৬-১০-২০২৩ দুপুর ৪:১৯

 পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান পদে এস এম শামছুল আলম, ভাইস-চেয়ারম্যান পদে এস এম আশরাফুল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর (এমডি) পদে নিয়োগ পেয়েছেন এস এম মাহবুবুল আলম। তাঁরা প্রত্যেকেই প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক। 
১৪ অক্টোবর ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ৩৫তম পরিচালনা পর্ষদ সভায় তাঁদেরকে নিয়োগ দেয়া হয়। এই নিয়োগ ১৪ অক্টোবর, ২০২৩ তারিখ থেকে কার্যকর হবে। 
ওয়ালটন হাই-টেকের নবনিযুক্ত চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম দেশের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স শিল্পের সফল উদ্যোক্তা। তাঁরা সিনিয়র ডিরেক্টর হিসেবে ওয়ালটনের দ্রুত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স শিল্পে তাঁদের সৃজনশীল ও উদ্ভাবনী নেতৃত্ব বিশ্বের ৪০টিরও বেশি দেশে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে ওয়ালটনকে গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাঁদের তত্ত্বাবধানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি. ১৪ সেপ্টেম্বর, ২০২০ তারিখে আনুষ্ঠানিকভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছে।  
তাঁদের যোগ্য ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে ওয়ালটন দেশে ও আন্তর্জাতিক বাজারে অতি দ্রুত শক্তিশালী অবস্থান তৈরি করে নেয়। প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে তাঁরা দায়িত্ব নেওয়ায় ওয়ালটনের উন্নয়নের অগ্রগতি আরো গতিশীল হবে। তাঁরা ওয়ালটনকে ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম সেরা পাঁচটি গ্লোবাল ব্র্যান্ডের একটিতে পরিণত করতে বিশেষ ভূমিকা পালন করবেন। তাঁদের দূরদর্শী নেতৃত্ব ওয়ালটনের উন্নয়নের অগ্রযাত্রায় যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে বলে সকলেই দৃঢ় আশাবাদী। 

 

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত