মার্কেন্টাইল ব্যাংকের ‘ব্যবসায় পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র নর্থ বেঙ্গল রিজিওনের ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) রংপুর গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টসে সভাটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের নর্থ বেঙ্গল রিজিওনের প্রধান মোঃ মতিয়ার রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ কামরুল ইসলাম চৌধুরী নর্থ বেঙ্গল রিজিওনের ১৬ টি জেলায় ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, ঋণের মানোন্নয়ন, এসএমই খাত ও কৃষি খাতে ঋণ সম্প্রসারণ ও আধুনিক প্রযুক্তিনির্ভর গ্রাহক সেবা নিশ্চিত করতে শাখা প্রধান ও উপশাখা ইনচার্জদের নির্দেশ দেন। বিশেষ অতিথির বক্তব্যে মতিউল হাসান শাখা প্রধান ও উপশাখা ইনচার্জদের নিজেদের দায়িত্ব পালনে আন্তরিক হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মু. মাহমুদ আলম চৌধুরী, মার্কেন্টাইল ব্যাংকের নর্থ বেঙ্গল রিজিওনের ২১টি শাখার প্রধান ও ৮টি উপশাখার ইনচার্জগণ সভায় অংশ নেন।
Sunny / Sunny
বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন
কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা
ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার
এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার
আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক
তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত
কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড
কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা
ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ
শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স
সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড
সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম