অনার্স পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান ২০২২ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার কেন্দ্র আকস্মিক পরিদর্শনে গিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। সোমবার (১৬ অক্টোবর) পরীক্ষা শুরুর প্রথম দিনই হঠাৎ করে উপাচার্য মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনে যান। দুপুর ২টা ৩০ মিনিটের দিকে তিনি কেন্দ্রে প্রবেশ করেন। প্রায় আধা ঘণ্টা তিনি কেন্দ্রে অবস্থান করেন। পরীক্ষা গ্রহণের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।
উপাচার্যের এমন আকস্মিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের বিষয়টি ইতিবাচক বলছেন কলেজ কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান বলেন, ‘উপাচার্য মহোদয় হঠাৎ করে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আমাদের কলেজে আসবেন আমরা এটা জানতাম না। স্যার যেভাবে আসলেন এবং পরিচয় না দিয়ে প্রত্যেকটি পরীক্ষা কক্ষ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন বিষয়টি চমৎকার।
সোমবার থেকে সারা দেশে একযোগে বেলা ১টায় অনার্স ১ম বর্ষের পরীক্ষা শুরু হয়। পরীক্ষাটি ডিজিটাল মাধ্যমে এক্সামিনেশন এর ম্যানেজমেন্ট সিস্টেমে (ইএমএস) অনুষ্ঠিত হচ্ছে। ৩৩৯টি কেন্দ্রে ৩১টি অনার্স বিষয়ে ৪ লক্ষ ৫০ হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার প্রথম দিন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অনার্স প্রথম বর্ষের পরীক্ষা এই প্রথমবারের মতো সারাদেশে ইএমএসের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। অত্যন্ত সুষ্ঠুভাবে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।
এমএসএম / এমএসএম
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড
বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
শেরপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাগরে ইলিশ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মোড়েলগঞ্জের জেলে জামাল হাওলাদার
হামাগুড়ি দিয়ে জুড়ীর মনার এইচএসসি পাশ: উচ্চশিক্ষার স্বপ্নে দারিদ্র্যই বড় বাঁধা
মধুখালীতে আল-নূর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
রাতের আঁধারে আলফাডাঙ্গায় রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ
রায়গঞ্জে বেপরোয়া ডাম্প ট্রাকের ধাক্কায় চালক নিহত, হেলপার আহত
ফরিদপুরে ডেঙ্গুতে প্রথম মৃত্যু, প্রাণ গেল ৩০ বছরের নারীর
কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান
মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা
Link Copied