ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

রোনালদোর জোড়া গোলে আটে আট পর্তুগাল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-১০-২০২৩ দুপুর ১১:৫৮

জাতীয় দলের জার্সি গায়ে দুর্দান্ত গতিতে ছুটছেন পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আগের ম্যাচেই করেছিলেন জোড়া গোল। সেই ধারাবাহিকতা ধরে রেখে বসনিয়ার বিপক্ষেও দুইবার লক্ষ্যভেদ করলেন আল নাসর তারকা। তার জোড়া গোলে বসনিয়ার বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে পর্তুগাল। একটি করে গোল করেন ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও কানসেলো ও জোয়াও ফেলিক্স।

ইউরোতে খেলা নিশ্চিত জেনেও আন্তর্জাতিক বিরতির শেষ ম্যাচে পূর্ণ শক্তির দল নামান কোচ রবার্তো মার্টিনেজ। পঞ্চম মিনিট থেকেই শুরু হয় পর্তুগালের গোল উৎসব। পেনাল্টি থেকে লিড গোল করেন অধিনায়ক রোনালদো। এর আগের ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষেও জোড়া গোলের প্রথমটি পেনাল্টি থেকে করেছিলেন ৩৮ বছর বয়সী তারকা। ১৯ মিনিটে ফার্নান্দেজের সুযোগ নষ্টের পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোলসংখ্যা হলো ১২৭টি। যা ছেলেদের ফুটবলে সর্বোচ্চ। সেই সঙ্গে আরও একটি রেকর্ড গড়েছেন রোনালদো। চলতি বছর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সবচেয়ে বেশি গোলের তালিকায় শীর্ষ নামটি তার। বসনিয়ার বিপক্ষে দ্বিতীয় গোলের মধ্য দিয়ে তার গোল সংখ্যা হলো ৪০।

বসনিয়ার বিপক্ষে তৃতীয় গোলটি করেন ব্রুনো ফার্নান্দেজ। ৩২ মিনিটে ব্যবধান ৪-০ করেন জোয়াও কানসেলো। আর প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে জোয়াও ফেলিক্স পর্তুগালকে ৫-০ ব্যবধানে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার কমে যায় পর্তুগালের। জমাট রক্ষণেও বেশ দৃঢ়তা দেখায় বসনিয়া। ৬৬ মিনিটে রোনালদোকে উঠিয়ে দিয়োগো জটাকে নামান কোচ রবের্তো মার্টিনেজ। বাকি সময়ে সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই।

আগেই মূল পর্বের টিকেট নিশ্চিত করা ২০১৬ আসরের চ্যাম্পিয়নরা বাছাইয়ে এ নিয়ে টানা আট ম্যাচ জিতল। এই আট ম্যাচে তারা গোল করেছে মোট ৩২টি, বিপরীতে হজম করেছে স্রেফ ২টি, সেই দুটি গত ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে।

এমএসএম / এমএসএম

তুর্কি ক্লাবের হয়ে প্রথমবার শুরুর একাদশে নেমেই সালাহর জোড়া গোল

বার্সেলোনার উড়ন্ত শুরু, অভিষেকেই জাত চেনালেন দুই নতুন তারকা

অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!

নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা

টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট, ২০২৬)

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!