চেন্নাই-ভিত্তিক জীবন মিত্র ফার্টিলিটি অ্যান্ড উইমেন কেয়ার সেন্টারে ব্র্যাক ব্যাংকের গ্রাহক ও সহকর্মীরা পাচ্ছেন আকর্ষণীয় ছাড়
চেন্নাই-ভিত্তিক হাসপাতালে ব্র্যাক ব্যাংকের গ্রাহক এবং সহকর্মীদের আকর্ষণীয় অফার প্রদানের লক্ষ্যে ভারতের চেন্নাইয়ের জীবন মিত্র ফার্টিলিটি অ্যান্ড উইমেন কেয়ার সেন্টারের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। জীবন মিত্র হচ্ছে ভারতের চেন্নাইতে অবস্থিত একটি বিশ্বমানের ফার্টিলিটি সেন্টার চিকিৎসাকেন্দ্র। এই চুক্তির অধীনে ব্র্যাক ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডধারী এবং ব্যাংকের সহকর্মীরা আইভিএফ, আইসিএসআই, আইইউআই, ল্যাপারোস্কোপি এবং সকল প্রকার ফার্টিলিটি চিকিৎসার ওপর ২০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। অফারটি ১৫ অক্টোবর ২০২৩ থেকে শুরু হয়ে ১৪ অক্টোবর ২০২৫ পর্যন্ত চলবে। ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং জীবন মিত্র ফার্টিলিটি অ্যান্ড উইমেন কেয়ার সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. রাম্যা রামালিঙ্গম এমডি ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ১৫ অক্টোবর, ২০২৩- এ চুক্তিতে সই করেন। ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএফও এম মাসুদ রানা এফসিএ, জীবন মিত্র ফার্টিলিটি অ্যান্ড উইমেন কেয়ার সেন্টারের অ্যাডিশনাল ডিরেক্টর আর. মালারকোডি এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এই চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ