ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১৭-১০-২০২৩ বিকাল ৫:৬
পঞ্চগড়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তরিকুল ইসলাম নামের এক ভূক্তভোগী।মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে পঞ্চগড় জেলা রিপোর্টার্স ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে পঞ্চগড় সদর উপজেলার বিশমনি এলাকার মৃত তফির উদ্দীনের ছেলে তরিকুল ইসলাম লিখিত বক্তব্যে জানান, গত ৯ অক্টোবর আমার ভোগদখলীয় জমির বাঁশঝাড় হতে বাঁশ কাটতে যাই, এসময় শাহ আলম, সরফরাজ, আমানুল্লাহ, নিশাদ, সবুজসহ ৯ জন আসামী এসে আমার উপর অতর্কিত হামলা চালায়। এসময় পরিবারের লোকজন আমাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে আমার স্ত্রী আজিজা খাতুন গত ১২ অক্টোবর ৯ জনকে আসামি করে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন।পরে মামলার কথা শুনে আসামীরা ১২ অক্টোবর সন্ধ্যায় বিশমনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মারামারির একটি মিথ্যা ঘটনা সাজিয়ে, ১৫ তারিখে আদালতে মামলা করে আমাদের পরিবারের চারজনের উপর। তার মধ্যে একজন ঢাকা থেকে ১৩ তারিখে পঞ্চগড় আসে।
তরিকুল ইসলাম আরও বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে আমাদের শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতি করছেন। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি করছি। এ ছাড়াও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
অভিযুক্ত শাহ আলম মুঠোফোনে জানান,দুরে আছি বিষয়টি ফোনে বলা যাবেনা।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে