ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশে বার্সা একাডেমির কার্যক্রম শুরু হতে যাচ্ছে আইএসডি’তে


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৭-১০-২০২৩ বিকাল ৫:৩৯

বার্সেলোনা ফুটবল ক্লাবের অফিসিয়াল ফুটবল স্কুল বার্সা একাডেমি বাংলাদেশে তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে। আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে বার্সা একাডেমি চালু হচ্ছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা - আইএসডি’তে। আইএসডি ও দেশের অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ২২ অক্টোবর থেকে অনুষ্ঠিত হচ্ছে এই শরৎকালীন প্রশিক্ষণ ক্যাম্প। ক্ষুদে ফুটবলারদের প্রশিক্ষণ দিতে বাংলাদেশে আসছেন বার্সা একাডেমির হেড কোচ গোর্কা পুজল ও টেকনিক্যাল কো-অর্ডিনেটর জোয়েল লিনাস। সপ্তাহব্যাপী এই ক্যাম্প চলবে আইএসডি’র মাঠে। পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে আইএসডি সম্প্রতি তাদের নতুন কৌশল ‘আইএসডি ২ দশমিক ০’ উন্মোচন করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে দেশে বার্সা একাডেমি নিয়ে আসছে স্কুলটি। এর মাধ্যমে শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষাবিদ, অভিভাবক ও স্থানীয় মানুষ সকলের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে। এই ক্যাম্পে ৬ থেকে ১৭ বছর বয়সী পড়ুয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। ক্যাম্প চলাকালে বার্সেলোনার প্রশিক্ষণ পদ্ধতি এবং এই ক্লাবের মূল্যবোধ সম্পর্কে ধারণা পাওয়ার সুযোগ থাকছে। যে পদ্ধতি অনুসরণ করে অসংখ্য খেলোয়াড় বিশ্বের সেরা হওয়ার যোগ্যতা অর্জন করেছে সে পদ্ধতি রপ্ত করারও সুযোগ পাবে শিক্ষার্থীরা।

 

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত