ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হামলার প্রতিবাদে মধুপুরে মানববন্ধন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৭-১০-২০২৩ বিকাল ৫:৩৯

গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর নৃশংস ইসরায়েলি আক্রমণ, বর্বোরচিত হত্যাযজ্ঞ ও আগ্রাসন বন্ধের দাবিতে টাঙ্গাইলের মধুপুর উপজেলার বড়বাইদ জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদীস মাদ্রাসা ও এতিমখানা নিজেস্ব ব্যানারে মানববন্ধন করেছে মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা।

গতকাল যোহর নামাজের পরে উপজেলার বেরিবাইদ ইউনিয়নের পাহাড়ি বনাঞ্চলের গভীরে বড়বাইদ এতিমখানা চত্বরে আয়োজিত এই মানববন্ধনে জামিয়ার মুহাদ্দিস, শিক্ষক ও ছাত্রসহ সর্বস্তরের মানুষজন টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ কর্মসূচি পালন করেন। কর্মসূচি থেকে ফিলিস্তিনের হামাস বাহিনী ও নিপীড়িত জনগণের প্রতি সংহতি প্রকাশ করা হয়। 

মধুপুর বড়বাইদ জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদীস মাদ্রাসা ও এতিমখানা আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি যে জুলুম-নির্যাতন চলমান, তার প্রতিবাদে আমরা সমবেত হয়েছি। আমরা জাতিগতভাবে পৃথিবীর নিপীড়িত মজলুম মানুষের পক্ষে। কোনো দখলদার হানাদার বাহিনীকে আমরা সমর্থন করি না। ফিলিস্তিনের ভূমিতে আশ্রয় নিয়ে দখলদার ইসরায়েলিদের আগ্রাসন কখনোই মেনে নেয়ার মতো নয়। গত ৭০ বছর ধরে দখলদার বাহিনী ফিলিস্তিনিদের ঘর-বাড়ি, নারী ও শিশুদের ওপর আক্রমণ চালিয়েছে। ইসরায়েলের অবৈধ দখলদারির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। চলমান সংঘর্ষে আমরা সাধারণ টাঙ্গাইল ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সংহতি প্রকাশ করছি। আমরা মুক্তিকামী জনতার প্রতি সংহতি জানাচ্ছি।

এসময় উপস্থিত হয়ে আলোচনা অংনেন মুফতি সোহাইল আহমাদ, মাওলানা আবু সালেহ বিন ইসহাক, মুফতি ইব্রাহিম তকী এবং জামিয়া প্রিন্সিপাল মাওলানা ইমান আলী হাফিজাহুল্লাহ সহ অত্র জামিয়ার সিনিয়র মুহাদ্দিস গন আলোচনা করেছেন।

বক্তারা বলেন, ফিলিস্তিনের প্রতিটি প্রাণ আমাদের ভাই; প্রতিটি নারী আমাদের মা; আমাদের বোন। আল আকসার পবিত্র ভূমি আমাদের কাছে মাতৃভূমি তুল্য। আমরা ফিলিস্তিনের জন্য ছিলাম; আছি; ইনশাআল্লাহ আমৃত্যু থাকবো। পরে মানববন্ধন শেষে ফিলিস্তিনের মুক্তিকামী জনগণ ও বাংলাদেশের উত্তরোত্তর উন্নতির, শান্তির জন্য দোয়া করা হয়।

এমএসএম / এমএসএম

দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন  গ্রেপ্তার। 

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ

জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা

বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট

নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন