অগ্রণী ব্যাংকের ঝটিকা ঋণ আদায় কর্মসূচি
শ্রেণীকৃত ঋণ হ্রাস ও ঋণ আদায় জোরদারকরণের লক্ষ্যে অগ্রণী ব্যাংক পিএলসি গতকাল ৭৫ দিনের ঝটিকা ঋণ আদায় কর্মসূচি গ্রহণ করেছে। আগামী ২৯ ডিসেম্বর এ কর্মসূচি শেষ হবে। গতকাল অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮৯৮তম ভার্চুয়াল বোর্ড সভায় ঋণ আদায় কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত। বিশেষ এ কর্মসূচি ঘোষণা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মুরশেদুল কবীর। সভায় নতুনভাবে কোনো ঋণ যাতে শ্রেণীকৃত না হয় সে ব্যাপারে সতর্ক থাকা এবং শ্রেণীকৃত ঋণ আদায়, নিয়মিতকরণ ও অবলোপনকৃত ঋণ আদায়ের মাধ্যমে ঋণ হ্রাসের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সব সার্কেল, করপোরেট শাখা, অঞ্চল ও শাখাগুলোকে নির্দেশ দেয়া হয়। সভায় অগ্রণী ব্যাংকের পরিচালকরা, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক ও উপব্যবস্থাপনা পরিচালকরা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। বিজ্ঞপ্তি
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ