ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কুমারখালীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৮-১০-২০২৩ দুপুর ২:৪৮
কুষ্টিয়ার কুমারখালীতে স্বপন (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ১৮ অক্টোবর, বুধবার সকালে কুমারখালী থানা পুলিশ নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
 
১৭ অক্টোবর,মঙ্গলবার গভীর রাতে কুমারখালীর পৌর এলাকার তেবাড়িয়া গ্রামে আসাদের বাড়িতে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটেছে। নিহত স্বপন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার  বোয়ালিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তেবাড়িয়া গ্রামের আসাদের স্ত্রী সুমি খাতুন (২৪) এর সঙ্গে তার চাচাত ভাই স্বপ্নের দীর্ঘদিনের পরকীয় সম্পর্ক ছিল। স্বপন মঙ্গলবার গভীর রাতে সুমির সঙ্গে দেখা করতে গেলে সুমির শ্বশুর বাড়ির লোকজন স্বপনকে আটক করে তাকে পিটিয়ে হত্যা করে বাড়ির উঠনে ফেলে রাখে। তবে ঘটনার পর থেকে সুমির শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।
 
নিহত স্বপনের বাবা আব্দুর রশিদ জানান, আমার ছেলের সঙ্গে সুমির সম্পর্ক ছিল। সুমি আমার ছেলেকে ফোন করে ডেকে এনে পরিকল্পিত ভাবে হত্যা করেছে বলে তিনি উল্লেখ করেন।
 
কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। যে বাড়িতে লাশ পাওয়া গেছে সেই বাড়ির সবাই পালাতক রয়েছে।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার