ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

তারাগঞ্জে শেখ রাসেল দিবস পালিত


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ১৮-১০-২০২৩ বিকাল ৫:৯
“শেখ রাসেল দীপ্তিময়- নির্ভীক নির্মল দুর্জয়” এই প্রতিপাদ্য ঘিরে রংপুরের তারাগঞ্জে শেখ রাসেল দিবস-২০২৩ পালিত হয়েছে।  
 
আজ (১৮ অক্টোবর) তারাগঞ্জ উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
 
সকাল ১০টায় শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্প মালা অর্পন শেষে উপজেলা পরিষদ হলরুমে শেখ রাসেল দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানটি প্রদর্শন ও আলোচনা শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন পর্যায় ভিত্তিক প্রতিযোগীতার বিজয়ী পুরস্কার বিতরণ করা হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, আনিছুর রহমান লিটন চেয়ারম্যান উপজেলা পরিষদ তারাগন্জ। 
 
বক্তব্যে তিনি বলেন, শিশু শেখ রাসেল এর মতো বয়সী কারও নিজ সন্তনের এমন নৃশংস হত্যার অনুমান করলেই বুক কেঁপে উঠে। কিন্তু সেখানে বঙ্গবন্ধু সহ স্ব-পরিবারকে নির্মত হত্যা যজ্ঞের ঘটনা সত্যি আমাদের কাঁদায় ব্যথিত করে। শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে আগত নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
 
এছাড়াও উপস্থিত ছিলেন,  ফরিদা সুলতানা-(সহকারি কমিশনার ভূমি), আব্দুল লতিফ মিয়া-পিপিএম (অফিসার ইনচার্জ) বায়াজিদ বোস্তামী, সাবিনা ইয়াসমিন(উপজেলা ভাইস্ চেয়ারম্যান) শেখ মাহাবুব মোর্শেদ(হাইওয়ে থানা অফিসার ইনচার্জ), আলতাফ হোসেন(প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা), কৃষি কর্মকর্তা উর্মি তাবাসসুম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী।
 
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, এ দেশের সূর্য সন্তান বীরমুক্তিযোদ্ধাগণ উপজেলাধীন ৫ ইউপি‘র জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সূধীজন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ