ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

ভেদরগঞ্জে ৫০০ কেজি মা ইলিশ সহ আটক ৪


সাইফুল ইসলাম, সখিপুর photo সাইফুল ইসলাম, সখিপুর
প্রকাশিত: ১৮-১০-২০২৩ বিকাল ৫:১৮
নিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরের পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ ধরায় ৪ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। একই সঙ্গে মাছ ধরার ২টি জেলে নৌকা ৫০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
 
আজ বুধবার (১৮ অক্টোবর) সকালে এর সত্যতা নিশ্চিত করেন নরসিংহ পুর নৌ ফাঁড়ির আই সি মোঃ নাজমুল ইসলাম।
 
তিনি বলেন, ‘ মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার ভোর পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান করা হয়। এ সময় ইলিশ ধরা অবস্থায় হাতেনাতে এসব জেলেদের আটক করা হয়। একই সময় মাছ ধরার ২টি জেলে নৌকা ও ৫০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
 
আই সি আরও বলেন, আটক জেলেদের তথ্য যাচাই বাছাই শেষে পৃথক নিয়মিত ২টি মামলা দায়ের করা হবে। জব্দকৃত ২ টি নৌকা নৌ ফাঁড়ির হেফাজতে রয়েছে। আর মাছ গুলো স্হানীয় মাদ্রাসা গুলোতে বিতরণ করা হয়েছে। আটককৃত জেলেরা হলেন- মোঃ বেল্লাল (৫৫), মোঃ বাচ্চু মিয়া (৪৮), মোঃ বাবুল হাওলাদার (৫০), মোঃ সাহেদুল মাল(১৯)
 
মা ইলিশ সংরক্ষণে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত শরীয়তপুর-চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর ভেদরগঞ্জ উপজেলার তারাবুনিয়া থেকে নড়িয়া উপজেলার ২০ কিলোমিটার ও মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ।
 
আইন অমান্য করে কোনো জেলে মাছ শিকার করলে তার বিরুদ্ধে মৎস্য আইনে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা ও উভয় দণ্ডের বিধান রয়েছে।

এমএসএম / এমএসএম

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক

গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.

“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা

খালিয়াজুরীতে ভারতীয় পণ্য ও মাদকসহ তিনজনকে আটক করেছে নৌ-পুলিশ

সাবেক স্ত্রীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার হুমকি, আদালতে স্ত্রীর মামলা

জমে উঠেছে কৃষি মেলা; নজর কাড়ছে শস্য দানায় আঁকা শালিখার মানচিত্র

বাকেরগঞ্জ কৃষি অফিসের তিন কর্মকর্তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন