ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

এনআরবিসি ব্যাংকের নতুন ৩ স্বতন্ত্র পরিচালক


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৮-১০-২০২৩ বিকাল ৬:৪৯

এনআরবিসি ব্যাংক পিএলসি’তে স্বতন্ত্র পরিচালক হিসেবে আগামী তিন বছরের জন্য পুননিযুক্ত হলেন এয়ার চিফ মার্শাল (অব:) আবু এসরার, বীর মুক্তিযোদ্ধা ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান ও ড. রাদ মজিব লালন। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমদোন সাপেক্ষে তাঁরা পুননিযুক্ত হলেন। এর আগে ব্যাংকের ১০ম বার্ষিক সাধারণ সভায় সাধারণ শেয়ারহোল্ডারগণ তাদেরকে স্বতন্ত্র পরিচালক নির্বাচিত করেন। আবু এসরার বাংলাদেশ বিমান বাহিনীতে প্রায় ৪০ বছর কর্মরত ছিলেন এবং দেশের ১৪তম বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধা ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশন (আইজিআর) হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি জেলা ও সেশন জজ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ড. রাদ মজিব লালন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্সুরেন্স বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত। তিনি মাল্টি ন্যাশনাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের রিস্ক ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস এবং পোর্টফোলিও ম্যানেজমেন্টে পারদর্শী।

 

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত