ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

সিরাজদিখানে পোলট্রি খামারের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকার মানুষ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৮-১০-২০২৩ বিকাল ৭:১

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদি গ্রামের পোলট্রি খামারের বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ। তীব্র দুর্গন্ধে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে  গ্রামের বাসিন্দাদের। এবিষয়ে এলাকাবসির পক্ষে আবু জাফর বেপারী মুন্সীগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেছে।

অভিযোগ সূত্রে জানাযায়, ইছাপুরা ইউনিয়নের  শিয়ালদী গ্রামের রিপন চোকদার  দীর্ঘদিন যাবত মুরগীর খামার ও খামারে মলমূত্র দ্বারা  এলাকার পরিবেশ দূষণ করছে। মুরগির বিষ্ঠার গন্ধে পরিবেশ দূষণের কারণে আমাদের বসতবাড়ীতে বসবাস করতে খুবই কষ্ট হচ্ছে। এমন কি এভাবে পরিবেশ দূষণের কারণে আমাদের এবং আমাদের আশেপাশের লোকজনের শ্বাস-প্রশ্বাস নেওয়া পর্যন্ত বন্ধ হইয়া খাইতেছে। এই কারণে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করিতে পারিতেছে না। ঘরের ভিতরেও দুর্গন্ধের কারণে ঘুম আসা যায় না, ভাত খাওয়া যায় না। খাবারের দুর্গন্ধের বিষয়ে রিপন চোদারকে বলতে গেলে সে মারধর করিতে আসে এবং নানা রকম হুমকী ধমকী দেয়। 

শিয়ালদি গ্রামবাসীরা বলেন, বিষ্ঠার দুর্গন্ধে থাকা যায় না। রোদ উঠলে বাতাসে গন্ধ আরও বেশি ছড়িয়ে পড়ে। গন্ধের তীব্রতা যখন বারে বমি চলে আসে। তৃপ্তি নিয়ে খাওয়াদাওয়া করা যায় না। কল্পনা আক্তার বলেন, গন্ধে ঘুমাতেও কষ্ট হয়।

সিরাজদিখান উপজেলা সেনেটারি ইন্সেপেক্টর শাহালম বলেন, অভিযোগ পেয়ে রিপন চাকলাদারের বাড়িতে গিয়ে দুর্গন্ধ বন্ধ করতে বলে এসেছি। ইছাপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুমন মিয়া বলেন, অভিযোগ পেয়ে খামারি রিপন চোকদারের বাড়িতে গিয়ে দুটি মুরগির শেড দেখতে পাই। সেখানে থেকে আর দুর্গন্ধ ছাড়ায় সে বিষয়ে ব্যবস্থা নিতে বলে এসেছি।   

অভিযুক্ত খামারি রিপন চোকদার বলেন, আমি দীর্ঘদিন থেকেই মুরগির খামারে ব্যবসা করছি। আবু জাফর সাহেবতো বাড়িতে থাকেন না তিনি বিদেশ থাকেন । তার মা মাঝে মাঝে বাড়িতে থাকেন। তাদের তেমন সমস্যা হয় না।

এবিষয়ে মুন্সীগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। 

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাগরে ইলিশ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মোড়েলগঞ্জের জেলে জামাল হাওলাদার

হামাগুড়ি দিয়ে জুড়ীর মনার এইচএসসি পাশ: উচ্চশিক্ষার স্বপ্নে দারিদ্র্যই বড় বাঁধা

মধুখালীতে আল-নূর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

রাতের আঁধারে আলফাডাঙ্গায় রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ

রায়গঞ্জে বেপরোয়া ডাম্প ট্রাকের ধাক্কায় চালক নিহত, হেলপার আহত

ফরিদপুরে ডেঙ্গুতে প্রথম মৃত্যু, প্রাণ গেল ৩০ বছরের নারীর

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান