ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নাঙ্গলকোটে মাদকসেবনে বাঁধা, গ্রাম পুলিশকে কুপিয়ে জখম


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১৮-১০-২০২৩ রাত ৮:২১
কুমিল্লার নাঙ্গলকোটে মাদক সেবনে বাঁধা দেওয়ায় গ্রাম পুলিশ সেলিমকে কুপিয়ে জখম করেছে মাদকসেবিরা। ঘটনাটি ঘটেছে উপজেলার রাজাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
 
জানা যায়, উপজেলার জোড্ডা পশ্চিম ইউপির রাজাপাড়া গ্রাম পুলিশ সেলিম সোমবার দুপুরে তার বাড়ির পাশে কয়েকজন মাদকসেবিকে মাদক সেবনের সময় তাদেরকে বাঁধা দেয়। এতে মাদকসেবিরা ক্ষিপ্ত হয়ে সোমবার রাত ১১ টার দিকে ১৫-২০ জনের গ্রুপ নিয়ে সেলিমের বাড়িতে এসে এলোপাতাড়ি কুপিয়ে সেলিম ও তার ছেলে ওমর ফারুক (২১) কে মারাত্মকভাবে জখম করে। পরে সেলিম ও তার পরিবারের লোকজনের শোরগোল শুনে স্হানীয়রা ২জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এবং আহত সেলিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সেলিমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আটককৃতরা হলেন, উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের শাকতলী গ্রামের রনি,জনি ও সি এন জি অটোরিক্সা চালক শাহাবুদ্দিন।
এই ঘটনায় জোড্ডা পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদার বলেন, আমি রাতে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সাথে সাথে থানায় অবগত করেছি। গ্রাম পুলিশ সেলিমকে রক্তাক্ত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
 
নাঙ্গলকোট থানার এসআই কালাম বলেন, হামলাকারী ২জন জনতার পিটুনিতে আহত হয়েছে, তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। উভয় পক্ষ হাসপাতাল থেকে আসলে বিস্তারিত শুনে ব্যাবস্থা নেওয়া হবে।
 
নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, তারা হাসপাতাল থেকে সুস্থ হয়ে আসলে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ