নাঙ্গলকোটে ইউএনর বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদের সরকারি গাছ কেটে এলাকা ছায়াশূন্য করে দিয়েছেন নির্বাহী কর্মকর্তা "ইউএনর" রায়হান মেহেবুব। জানা যায়: গত শুক্রবার ও শনিবার উপজেলার পরিষদের ভেতরে শহীদ মিনারের সামনের বিশাল আকৃতির ১২টি মেহগনি গাছ কেটে ফেলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুবের দাবি, টেন্ডারের মাধ্যমে গাছ কাটা হচ্ছে। অন্যদিকে উপজেলা বন কর্মকর্তা খন্দকার মোয়াজ্জেম হোসেন বলছেন এখনো টেন্ডার হয়নি। উপজেলা মিটিংয়ে রেজল্যুশন হয়েছে মাত্র।
সরেজমিন দেখা যায়, উপজেলার শহীদ মিনারের সামনে ১৫-২০জন শ্রমিক নিয়ে তড়িঘড়ি করে প্রায় অর্ধশত বছরের পুরনো বিশাল আকৃতির ১২টি মেহগনি গাছ কেটে ফেলেছেন নাঙ্গলকোট বাজারের স্বাধীন করাতকলের মালিক ইউছুফ। সঙ্গে সঙ্গে গাছগুলোর ডালপালা ছাঁটাই করে তার করাতকলে নিয়ে যাওয়া হয়েছে।
১৯৮৩ সালে নাঙ্গলকোট উপজেলা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গাছগুলো লাগানো হয়। গাছগুলো বছরের পর বছর পরিবেশের ভারসাম্য রক্ষা করে আসছিল। মনোরম পরিবেশের বিশাল আকৃতির মেহগনি গাছগুলো দেখতেও ছিল দৃষ্টিনন্দন। গরমের সময় দূরদূরান্ত থেকে উপজেলা পরিষদে আসা মানুষজন গাছের ছায়ায় বসে ক্লান্তি দূর করতেন।
এবিষয়ে আরো জানা যায়, স্বাধীন করাতকলের মালিক ইউছুফকে দিয়ে গত বছরের ৪ ডিসেম্বর উপজেলা পরিষদের ভেতরের বিশাল আকৃতির বিভিন্ন প্রজাতির আরও শতাধিক গাছ কেটে ফেলেন ওই নির্বাহী কর্মকর্তা। তার পরে নতুন করে আর কোনো গাছ লাগানো হয়নি পরিষদ চত্বরে। যদিও তিনি বলেছেন নতুন চারাগাছ লাগিয়ে দৃষ্টিনন্দন একটি পার্কে রূপান্তরিত করবেন।
উপজেলা বন কর্মকর্তা খন্দকার মোয়াজ্জেম হোসেন বলেন, এ-ই ১২টি গাছের এখনো টেন্ডার হয়নি। উপজেলা পরিষদ মিটিংয়ে ৪৮টি গাছ কাটার জন্য রেজল্যুশন হয়েছে। টেন্ডার হওয়ার পর গাছ কাটার কথা।এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুব সাথে মুঠোফোন বারবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি। কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রুনায়েত আমিন রেজা বলেন, গাছ না থাকলে পরিবেশ বিপর্যয় ঘটবে। একটি গাছ কাটলে পাঁচটি গাছ লাগাতে হয়। বিষয়টি খতিয়ে দেখব।
কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি উপজেলা পরিষদের গাছ কাটা হচ্ছে। খোঁজ নিয়ে দেখি গাছগুলো টেন্ডারের মাধ্যমে কাটা হচ্ছে কি না।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied