ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

নগদ অর্থ ও কম্বল বিতরণ করলেন মতিয়া চৌধুরী


হারুন অর রশিদ, নালিতাবাড়ী photo হারুন অর রশিদ, নালিতাবাড়ী
প্রকাশিত: ১৯-১০-২০২৩ দুপুর ২:৩৬
জাতীয় সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী তার নির্বাচনী এলাকা নকলা–নালিতাবাড়ীতে শিক্ষা প্রণোদনা হিসেবে নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরণ করেছেন।
 
টিআর, কাবিখা, কাবিটা প্রকল্প থেকে নালিতাবাড়ী উপজেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন এবং শিক্ষা প্রতিষ্ঠানের দপ্তরি ও নৈশপ্রহরীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল, মসজিদ সমুহে টিন ও নগদ অর্থ বিতরণ করেন। এছাড়াও সকল প্রাথমিক ও এবতেদায়ী মাদরাসার দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শীর্ষ বিশজন শিক্ষার্থী এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কলেজ এবং কওমী মাদরাসা সমুহে নগদ অর্থ অনুদান হিসেবে বিতরণ করেন।
 
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে বেগম মতিয়া চৌধুরী নালিতাবাড়ী উপজেলার কাপাশিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসব বিতরণ কার্যক্রম শুরু করেন। এছাড়াও তিনি মুজিব শতবর্ষ মঞ্চে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন করেন।
 
এ সময় মতিয়া চৌধুরীর সাথে ছিলেন উপজেলা নির্বাহী আফিসার খৃষ্টফার হিমেল রিছিল, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফা কামাল, পূজা উৎযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সরকার, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আসমত আরা, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, শিল্পপতি মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব, আব্দুল লতিফ, প্রচার সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন চৌধুরী প্রমুখ।
 
জানা গেছে, টানা চার দিনের সফরে মতিয়া চৌধুরী তার নির্বাচনী এলাকা নালিতাবাড়ীতে বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষাথীদের মাঝে মোট এক কোটি ছয়চল্লিশ লক্ষ পাঁচ হাজার টাকা বিতরণ করবেন। আগামী ২১ অক্টোবর নালিতাবাড়ী গোপাল জিউর মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করবেন এবং উপজেলার সকল পূজামন্ডবে আর্থিক অনুদান প্রদান ও গীর্জা সমূহের পাল পুরোহিতদের কম্বল বিতরণের কথা রয়েছে।

এমএসএম / এমএসএম

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ