ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

দৌলতদিয়া ইউনিয়নে এইচবিবি রাস্তা উদ্বোধন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৯-১০-২০২৩ দুপুর ৩:৩৬
দৌলতদিয়া ইউনিয়নের এইচবিবি রাস্তার উদ্বোধন কালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী  বলেছেন, বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মিশে আছে কৃষি। কৃষিকে বাদ দিয়ে এদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার চৌকস নেতৃত্বে কৃষির আধুনিকায়নের কারণে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে সামিল হতে যাচ্ছে।মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে গোয়ালন্দ উপজেলায় একের পর এক উন্নয়ন হচ্ছে। 
 
বৃহস্পতিবার (১৯ অক্টোবর)  দুপুরে দৌলতদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ২ নং বেপারি পাড়া এলাকায় ৭০০ মিটারের রাস্তা উদ্বোধন কালে এসব কথা বলেন তিনি। 
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভিন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, ৪ নং ওয়ার্ডের মেম্বার আলমগীর হোসেন,ইউপি সচিব,রাস্তার ঠিকাদার রফিকুল ইসলাম বেপারী সহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
এ সময় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, আমি দৌলতদিয়া ইউনিয়নবাসীকে ভালোবাসি, দৌলতদিয়া ইউনিয়নের প্রত্যেকটা রাস্তা সংস্কার  করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই এলাকার মানুষ একটু বৃষ্টিতে পানিতে হাঁটতে হতো এই কষ্ট আর করতে হবে না এজন্য আমি অনেক খুশি। 

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা