বঙ্গমাতার জন্মদিনে শেরপুরে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনকের সহর্ধর্মিণী বঙ্গজননী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও গ্রামীণ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রোববার (৮ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা সেলাই মেশিন বিতরণ করা হয়।
আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাবরিনা শারমিন, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুস সাত্তার, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, সহ-সভাপতি আলহাজ মুনসী সাইফুল বারী ডাবলু, শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মকবুল হোসেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. রায়হান পিএএ, শেরপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমল, অধ্যক্ষ আব্দুল হাই, অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের মাধ্যমে গ্রামীণ জনপদের কর্মহীন ৯ জন নারীকে ১টি করে মোট ৯টি সেলাই মেশিন প্রদান করা হয় বলে জানান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর পাল।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied