ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

দুর্গোৎসবের আগমনীতে সিভিল এভিয়েশনে উৎসবমুখর আমেজ


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১৯-১০-২০২৩ বিকাল ৫:২

দূূর্গোৎসব হল দেবী দূর্গার পূজাকে কেন্দ্র করে প্রচলিত একটি উৎসব যা সমগ্র দেশে প্রচলিত। তবে বাঙালি সনাতন ধর্মাবলম্বীরাও বিশেষ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই সামাজিক উৎসব পালন করেন, যা আশ্বিন বা কার্তিক মাসের শুক্লাপক্ষে দুর্গার নামে মহাপূজা করা হয়। মহালয়ার মধ্যদিয়ে হয় দেবীপক্ষের সূচনা। বাজল শারদীয় দুর্গোৎসবের আগমনী সুর। ২০ অক্টোবর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে দূর্গাপূজা শুরু হলেও মূলত মহালয়ার দিন থেকেই পূজার্থীরা দূর্গাপূজার আগমনধ্বনি শুনতে পান। সারা দেশের পূজামণ্ডব গুলোর মতোই মহালয়া উপলক্ষে এবারও পূজা উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন সিভিল এভিয়েশন। কাওলা সিভিল এভিয়েশন সার্বজনীন দূর্গা মন্দির, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, পুরাতন বিমানবন্দর সিভিল এভিয়েশন সার্বজনীন পূজা উৎযাপন পরিষদ (তেজগাঁও) এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আবাসিক এলাকায় পূজার আয়োজন করা হয়। তবে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির বড় একটি ঐতিহ্য বহন করে।  অন্যান্য মন্ডপের মতো এখানে মাকে বিসর্জন করা হয় না বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন নির্বাহী প্রকৌশলী অরুপ কুমার সাহা। তিনি সমগ্র জাতিকে মহালয়ার শুভেচ্ছা জানিয়ে আরও বলেন, উত্তরা এলাকার মধ্যে এই মন্দির অন্যতম। ধর্ম বর্ন নির্বিশেষে সকল মানুষের সম্প্রীতির মেলবন্ধন থাকে এখানে। আশকোনা, উত্তরখান, দক্ষিণ খান, নামা পাড়া, খিলক্ষেত এলাকা থেকে ভক্তজনেরা মাকে দেখতে আসে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়। মন্দিরে মন্দিরে অশুভ শক্তি বিনাশের জন্য পুজিত চণ্ডীপাঠ করা হবে এবং ২৪শে অক্টোবর দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে দুর্গোৎসব। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান, ঢাকা-১৮ আসনের সাংসদ মোহাম্মদ হাবিব হাসান এমপি-সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা আমাদের আয়োজনে আসেন এবং নানা রকম সাহায্য সহযোগিতা করে থাকেন। দূর্গা মায়ের কাছে চাওয়া নিয়ে তিনি আরও বলেন, মায়ের কাছে একটাই চাওয়া, দেশের  উন্নয়ন ও স্থিতিশীলতা যেন  অব্যাহত থাকে। 

 

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার