হৃদয়কে মুক্তি দিলেন ঠাকুর, বিপদে বাংলাদেশ
শঙ্কা সত্যি করে ভারতের বিপক্ষে নেই সাকিব। বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল শান্ত। টসে জিতে তিনি ব্যাটিং নেওয়ার পর ৯৩ রানের শুরু দেন তরুণ ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস। এরপর একে একে ফেরেন তানজিদ, শান্ত, মেহেদী মিরাজ ও লিটন। পঞ্চম উইকেটে মুশফিককে নিয়ে জুটি দেওয়ার চেষ্টায় ব্যর্থ হয়েছেন তাওহীদ হৃদয়।
বাংলাদেশ ৩৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা মুশফিকুর রহিম ৩২ রান করেছেন। তার সঙ্গী মাহমুদউল্লাহ। এর আগে তানজিদ ৪৩ বলে পাঁচটি চার ও তিন ছক্কার শটে ৫১ রান করেছেন। শান্ত ফিরেছেন ৮ রান করে। মিরাজের ব্যাট থেকে আসে মাত্র ৩ রান।
এরপর লিটন ৮২ বলে সাত চারে ৬৬ রান করে ফিরেছেন। হৃদয় ৩৫ বল খেলে মাত্র ১৬ রান করে আউট হয়েছেন।
ভারতের বিপক্ষে এই ম্যাচে একাদশে দুই পরিবর্তন এসেছে। সাকিবের বদলে খেলছেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। বাদ দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে। তার জায়গায় খেলছেন হাসান মাহমুদ। নাসুম ও হাসান দুজনেরই বিশ্বকাপে এটি প্রথম ম্যাচ। অপরিবর্তিত আছে ভারত একাদশ।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।
এমএসএম / এমএসএম
তুর্কি ক্লাবের হয়ে প্রথমবার শুরুর একাদশে নেমেই সালাহর জোড়া গোল
বার্সেলোনার উড়ন্ত শুরু, অভিষেকেই জাত চেনালেন দুই নতুন তারকা
অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!
নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট, ২০২৬)
তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর
এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি
মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক
আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী
পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ
রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো