বাংলাদেশ কৃষি ব্যাংক ও বিকাশ এর মধ্যে সমঝোতা চুক্তি
ফরেন রেমিট্যান্স ব্যবসায় প্রত্যাশিত গ্রাহক সেবা নিশ্চিত করে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক ও বিকাশ লিমিটেড এর মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠান ১৯ অক্টোবর ব্যাংকের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। চুক্তির ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রেরিত রেমিট্যান্স বাংলাদেশ কৃষি ব্যাংক এর মাধ্যমে দেশে অবস্থানরত গ্রাহকের বিকাশ একাউন্টে তাৎক্ষণিকভাবে বিতরণ করা সম্ভব হবে। অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ নাসিরুজ্জামান এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ শওকত আলী খান উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারকে বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষে সই করেন আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের উপমহাব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান এবং বিকাশ লিমিটেড এর পক্ষে চীফ কমার্শিয়াল অফিসার আলী আহাম্মেদ। এসময় উপব্যবস্থাাপনা পরিচালক চানু গোপাল ঘোষ, খান ইকবাল হোসেন, সালমা বানু, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক গণ সহ বিকাশ লিমিটেড এর অন্যান কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ