ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

স্মার্টফোনপ্রেমীদের জন্য বেস্ট বাজেটের ফোন আনলো অপো


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৯-১০-২০২৩ বিকাল ৭:৫২

 বাংলাদেশের স্মার্টফোনের বাজারে ‘এ’ সিরিজের নতুন ‘অপো এ৩৮’ এনেছে শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন টেকনোলজি কোম্পানি ‘অপো’। ডিভাইসটিতে রয়েছে ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং সক্ষমতা, একটি অসাধারণ ৯০ হার্টজ সানলাইট ডিসপ্লে, একটি ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা এবং একটি ‘ডায়নামিক অপো গ্লো ডিজাইন’। পর্যাপ্ত মেমরি ও স্টোরেজসহ অপো এ৩৮ এ রয়েছে একটি ৫০০০এমএএইচ শক্তিশালী ব্যাটারি। এছাড়াও ডিভাইসটিতে একটি আল্ট্রা ভলিউম মোড রয়েছে যা প্রতিদিনের ব্যবহার এবং বিনোদনে ডুবে থাকার জন্য দেয় ব্যতিক্রমী ইউজার এক্সপেরিয়েন্স। নিরবচ্ছিন্ন পারফরম্যান্স এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি সুবিধা প্রদান করতে অপো এ৩৮ স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে।  ৩৩ ওয়াট সুপারভুক ব্যবহার করে, ব্যবহারকারীরা এখন প্রায় ৭৫ মিনিটের মধ্যে তাদের অপো এ৩৮ এর শক্তিশালী ৫ হাজার এমএএইচ ব্যাটারি শতভাগ চার্জ দিতে পারবেন। ব্যাটারি লাইফ ও এর সক্ষমতা নিয়ে ইউজারদের দুশ্চিন্তা দূর করবে এ ডিভাইসটি। ডিভাইসটি মাত্র ১৫ মিনিটের চার্জের মাধ্যমে ৫.০২ ঘণ্টা ইউটিউব ভিডিও দেখা এবং এমনকি ৮.৬১ ঘণ্টা ভয়েস কল করার নিশ্চয়তা দেয়। পুরোপুরি চার্জ দেওয়ার পর  দৈনিক ১২ ঘন্টা কাজ করলেও ডিভাইসটির ব্যাটারি লাইফ ২০ শতাংশেরও বেশি অবশিষ্ট থাকবে। চার্জিং এর ক্ষেত্রে নিরাপত্তা ও ব্যাটারির নির্ভরযোগ্যতা বাড়াতে এক্সক্লুসিভ টেকনোলজির একটি সিরিজও চালু করেছে অপো। এআই এর মাধ্যমে স্মার্টফোনটির ‘অল- ডে চার্জিং প্রটেকশন’ ইউজারদের ফোনে চার্জ দেওয়ার অভ্যাস জেনে বুদ্ধিমত্তার সাথে চার্জিংয়ের সময়সূচি তৈরি করা, রাতভর ডিভাইস ব্যবহারে বা বাড়তি চার্জিং এর সময় নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করে। এর বাইরে, ব্যাটারি লেভেল ৫ শতাংশে নেমে গেলেও ‘অল-ডে এআই পাওয়ার সেভিং’ ফোনের ২৫ ঘণ্টা সার্বক্ষণিক স্ট্যান্ডবাই এর গ্যারান্টি দেয়। বিজ্ঞপ্তি

 

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত