ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

 মেডলাইফ থেকে ডেঙ্গু রোগীরা ৩ কোটিরও বেশি টাকা বীমা পেয়েছে


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৯-১০-২০২৩ রাত ৮:০

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ২০২৩ সালে ডেঙ্গু সম্পর্কিত কারণে তাদের বীমা থেকে ৩ কোটিরও বেশি টাকা পেয়েছেন। ১ হাজার এর বেশি গ্রাহক তাদের হাসপাতালের খরচ মেটাতে ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এই বীমার টাকা থেকে উপকৃত হয়েছেন। গ্রাহকদের সহায়তা করতে মেটলাইফ বাংলাদেশ ইতোমধ্যে ডেঙ্গু সম্পর্কিত বীমা দাবির ক্ষেত্রে দ্রুত দাবি নিষ্পত্তি সেবার সুযোগ নিয়ে এসেছে। এখন আবেদন করার মাত্র ৩ ঘণ্টার মধ্যেই বীমা দাবির সিদ্ধান্ত জানার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। পাশাপাশি, তাদের দাবি নিষ্পত্তির টাকাও সাধারণ সময়ের চেয়ে আরও দ্রুত পাবেন। এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ডেঙ্গুর কারণে রোগী ও তার পরিবার কেবল শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা নয় বরং একইসাথে আর্থিক চাপ ও অনিশ্চয়তাও তৈরি হচ্ছে। এই কঠিন সময়ে আমরা গ্রাহকদের পাশে দাঁড়াতে চাই এবং তাদের রোগ নিরাময়ের ক্ষেত্রে সহায়তা করতে চাই। ডেঙ্গুর মতো প্রাণঘাতী রোগের ক্ষেত্রে বীমা আর্থিক সুরক্ষার নিশ্চয়তা দিয়ে থাকে, এই সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি। বিজ্ঞপ্তি

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত