চট্টগ্রাম জেনারেল হাসপাতালে শেখ রাসেলের জন্মদিনের আয়োজন
চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে ১৮ অক্টোবর হাসপাতালে বর্ণাঢ্য কর্মসূচীর আয়োজন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বির নেতৃত্বে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিশু ওয়ার্ড সুসজ্জিতকরণ, কেক কেটে জন্মদিন পালন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিশু রোগীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ। এর পর দিবসটি উপলক্ষে হাসপাতালের সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট, জুনিয়র কনসালট্যান্ট, আবাসিক মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার, নার্সেস কর্মকর্তা, অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, জন্মদিন আনন্দের হলেও এ জন্মদিনে বেদনার ভারটা অনেক বেশি। কেননা শেখ রাসেলকে যখন হত্যা করা হয় তখন তিনি ক্লাস ফোরের একজন ছাত্র ছিলেন। জীবনটাকে উপভোগ করার সময়ও পাননি। আজকে শেখ রাসেল দিবসে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হযে যার যার অবস্থান থেকে সবাই একসাথে কাজ করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাব। বিজ্ঞপ্তি
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ