ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর বাউফলে সেবা বঞ্চিত রোগিদের জন্য কমিউনিটি ক্লিনিক উদ্বোধন


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২০-১০-২০২৩ বিকাল ৫:৩
পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামে মোঃ জাহিদ হোসেন সরদার কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল ৯ টায় খান বাড়ীর সামনে নবনির্মিত কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন সাবেক চীফ হুইপ পটুয়াখালী- ২ আসনের সংসদ সদস্য আ স ম ফিরোজ।
ক্লিনিক উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভায় বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পিকে সাহা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লিনিকের জমিদাতা মোঃ জাহিদ হোসেন সরদার, বাউফল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশাররফ হোসেন, বাউফল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আনিচুর রহমান, মহিলা আসনের উপজেলা  ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশু তালুকদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মোঃ সাইফুল্লাহ, স্বেচ্ছাসেবক লীগ ইউনিয়ন  সভাপতি  মোঃ রিয়াজ খানসহ অন্যান্যরা।
 
সাবেক চীফ হুইপ বলেন, এই কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনের ফলে বাউফলের সকল ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিক অগ্রণী ভূমিকা রাখবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ২০৪১ সালের মধ্যেই আমরা বাংলাদেশকে ‘স্মার্ট বাংলাদেশ’ হিসেবে গড়ে তুলব, ইনশাল্লাহ।’
কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনীয় অনুষ্ঠানের  উপস্থিত ও  সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান ‘কমিউনিটি ক্লিনিক থেকে ইপিআই টিকা ও কোভিড ভ্যাকসিন প্রদানসহ সারাদেশের প্রান্তিক জনগণের স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টিসেবা প্রদানের জন্য বিনামূল্যে ৩০ ধরনের ঔষধ এবং স্বাস্থ্যসেবা সামগ্রী প্রদান করা হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘বর্তমান অর্থবছরে ঔষধ ও স্বাস্থ্যসেবা সামগ্রী বাবদ বাৎসরিক সকল প্রকার সুবিধা ভোগ করবে সর্বস্তরের রোগীরা।
 
এই কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনের ফলে বাউফলের কাছিপাড়া ইউনিয়নের দরিদ্র রোগীরা  স্বল্প খরচে  উন্নত চিকিৎসা নিতে পারবেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত