মধুপুরে ৫৩ মন্ডপে শুরু হয়েছে শারদীয় দূর্গোৎসব
টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন ইউনিয় ও পৌরসভা মিলে ৫৩টি মন্ডপে শুরু হয়েছে বাঙ্গালী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা।
শেষ মুহুর্তে রং তুলির আচর শেষ করে আজ ২০ অক্টোবর মহাষষ্ঠীতে দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে তাদের পূজো আর্চনার কার্যক্রম।
আগামী ২৪ অক্টোবর দশমীর মধ্য দিয়ে শেষ হবে এই বড় উৎসবের সকল যগ্য। অপেক্ষার পালা শেষ করে ২০ অক্টোবর মহাষষ্ঠীতে দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া পূজোর সকল অনুষ্ঠানে ইতোমধ্যে আনন্দে মেতে উঠতে শুরু করেছে মধুপুরের বিভিন্ন পূজো মন্ডপ।
বিশেষ করে বিকেল থেকে জমতে শুরু করবে শহর ও গ্রামের মন্ডপগুলো। এর মধ্যে উপজেলার কেন্দ্রিয় মদন গোপাল আঙ্গিনার পূজা মন্ডপটিতে সকল শ্রেণির মানুষের ঢল নামবে বলে জানান পূজাতে অংশ্রগ্রহণকারী সুব্রত কর্মকার। তিনি জানান, বেলা যত গড়িয়ে যাবে তার সাথে সাথে মন্ডপগুলোতে বাড়তে থাকবে দর্শনার্থীদের ভিড়। শুধু আমাদের হিন্দু ধর্মাবলম্বীরা নয় সকল ধর্মের লোকজনই আসে এই উৎসব উপভোগ করার জন্য।
তিনি আরো জানান, এ বছর দ্রব্য মূল্যের উদ্ধগতির কারনে সকল কিছুর দাম বেরেছে তাই আমাদের পূজোর কেনাকাটার খরচও অনেক বেশি । তারপও এটি সারা বছরের মধ্যে একটি বড় ধর্মীয় উৎসব । এখানে সকল কৃপনতা পরিহার করে আমরা খরচ করি।
পূজা উৎযাপন পরিষদের সভাপতি সুশীল কুমার দাস জানান, এবছ মধুপুর উপজেলায় গ্রাম ও শহর মিলে ৫৩টি পূজা মন্ডপ রয়েছে। আর এ সকল পূজা মন্ডপে আইন শৃঙ্খলা বাহিনী সকল প্রকার সহযোগিতা করছে।মধুপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান, পূজার সময় যাতে আইন শৃংখলার কোন অবনতি ঘটতে না পারে সে বিষয়ে আমরা সচেতন থাকব।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড