ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে আমলাহার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে নীল নকশার অভিযোগ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২১-১০-২০২৩ দুপুর ১:৪৩
পঞ্চগড় সদর উপজেলার আমলাহার ডিগ্রি কলেজে অধ্যক্ষ পদে আবেদন বাছাইয়ে অনিয়মের অভিযোগ উঠেছে।দুই দফার নিয়োগ বিজ্ঞপ্তিতে ১১ জন আবেদন করলেও নীতিমালা বহির্ভূতভাবে ৫ জন আবেদনকারীর নাম বাদ দিয়ে ৫ জন প্রক্সি অধ্যক্ষ ও একজন উপাধ্যক্ষের নাম রাখা হয়েছে।এছাড়াও ২০২৩ সালের বিএসএস (ডিগ্রি পাশ কোর্স)ভর্তির জন্য ৩৫ জন ছাত্রছাত্রীর কাছ থেকে অর্থ নেয়া হয়। পহেলা অক্টোবর ছিল ভর্তির শেষ তারিখ।কিন্তু কোন ছাত্রছাত্রীর ভর্তি নিশ্চায়ন করতে পারেননি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।এনিয়ে ক্ষোপ বিরাজ করছে এলাকায়।
জানা যায়,২০২১ সালের ২৪ অক্টোবর অধ্যক্ষের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়।বিজ্ঞপ্তিতে সরকারি বিধি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী শূন্য পদে অধ্যক্ষের আবেদন করতে পারবেন। নিয়ম মেনে পাঁচজন আবেদন করেন।পরে আবার পুনঃবিজ্ঞপ্তি দেয়া হয় ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর মাসে।সেখানে বলা হয়েছে ইতিমধ্যে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই।এতে মোট আবেদনকারীর সংখ্যা দ্বাড়ায় ১১ জন।পরবর্তীতে বাছাই কমিটি নীতিমালা বহির্ভূতভাবে ৫ জনের আবেদন বাতিল করা হয়।যে ৬জন আবেদনকারীকে রাখা হয় তারা হলেন, জগদল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু তালেব মানিক, বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ গোলাম মস্তফা, বোদা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল ইসলাম, ভজনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, আমলাহার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ জ্যোতিষ চন্দ্র রায়। অভিযোগ রয়েছে অত্র কলেজের উপাধ্যক্ষ জ্যোতিষ চন্দ্র রায় অধ্যক্ষ পদে নিয়োগ নেয়ার জন্য কলেজের সভাপতি তার আপন চাচাসহ এ নীল নকশা একেঁছেন।এছাড়াও জ্যোতিষ চন্দ্র রায়ের নামে দুইটি হত্যা মামলা আদালতে বিচারাধীন রয়েছে। 
সহকারী অধ্যাপক গোলাম মস্তফা মজুমদার বলেন, নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী অধ্যক্ষ পদে আবেদন করেছি এখন শুনেছি আমাকে বাছাই কমিটি বাদ দিয়েছেন।
অধ্যক্ষ পদে আবেদনকারী বোদা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল ইসলাম জানান, ওরা আবেদন করতে বলেছেন, এজন্য আবেদন করেছি।বুঝেননা এটা একটা সিস্টেম। 
কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রমো চন্দ্র রায় জানান,বাছাই কমিটি করা হয়েছে, এখনো বাছাই শেষ হয়নি।যদিও বাছাই কমিটির আহবায়ক শফিকুল ইসলাম বাছাইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ছাত্রছাত্রীদের ভর্তি অনিশ্চিতের বিষয়ে ভর্তি কমিটির আহবায়ক আবুল ফজলকে শোকজ করা হয়েছে বলে তিনি জানান।
গভর্নিং বডি সভাপতি নরেশ চন্দ্র রায় জানান,অধ্যক্ষ পদে যারা আবেদন করেছে তাদের ৫ জন নীতিমালায় না পড়ায় বাদ দেয়া হয়েছে। ছাত্রছাত্রীদের ভর্তি অনিশ্চিতের বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে