পটিয়ায় মাদক-সন্ত্রাস নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে : ইন্সপেক্টর রাশেদুল
মাদক ও সন্ত্রাস নির্মূলে এগিয়ে আসতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন পটিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) রাশেদুল ইসলাম। রোববার (৮ আগস্ট) সকালে পটিয়া থানা পুলিশের আয়োজন কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের হলরুমে বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
কাশিয়াইশ ইউনিয়নে চেয়ারম্যান আবুল কাসেমের সভাপতিত্বে বিট অফিসার এসআই মো. মোরশেদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- এসআই মিজান, ইউপি সদস্য মোহাম্মদ আলী, নাজিম উদ্দিন, শিপ্রা , আলী আকবর, মোহাম্মদ ইউসুপ, রাশেদা চৌধুরী, আওয়ামী লীগ নেতা ওসমান বুদপুরী, রেজাউল করীম তালুকদার, জয়নাল আবেদীন, মোহাম্মদ ইলিয়াস, যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ ইসকান্দর আলী, সালাহউদ্দিন পলাশ, আবদুল মোতালেব মিন্টু, মামুন উদ্দীন, আশিষ দাশ।
ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। পটিয়ায় কোনো প্রকার মাদক, জুয়া, ইভটিজিং, জঙ্গিবাদী, চাঁদাবাজ, নারী নির্যাতনকারী, সন্ত্রাসীর স্থান হবে না। সকল প্রকার অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন