ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা-৫ আসন: মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতার পূজা মন্ডপ পরিদর্শন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১০-২০২৩ রাত ৯:৩৪

হিন্দুদের সবচেয়ে বড়ো ধর্মীয় উত্সব শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে রোববার (২২ অক্টোবর) রাতে ঢাকা-৫ আসনের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর।

এ-সময়, স্থানীয় জনসাধারণের সাথে শারদ শুভেচ্ছা ও কুশলাদি বিনিময়ে তিনি ঢাকা-৫ আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশার কথা জানান।

সাইফুন্নবী সাগর বলেন, 'ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য শেখ হাসিনা নেতৃত্বের কোন বিকল্প নেই।'

শেখ হাসিনা একজন মানবিক ও মহান মানুষ উল্লেখ করে তিনি বলেন, সারা বিশ্বে যদি তিন, পাচজন ব্যক্তির নাম আসে নেতা হিসেবে, যারা অসাম্প্রদায়িকতা বিশ্বাস করেন। তার মধ্যে জননেত্রী শেখ হাসিনা একজন।

ঢাকা-৫ আসনকে সুন্দর সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতি জানিয়ে সাইফুন্নবী সাগর আরও বলেন, আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকার বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। আপনাদের পাশে থেকে  সহযোগিতার জন্য সব কিছুতেই চেষ্টা করা হবে।

পূজা মন্ডপ পরিদর্শনে সাইফুন্নবী সাগর ঢাকা-৫ আসনের অন্তর্গত ডেমরা থানার ঋষিপাড়া প্রথমে পরিদর্শন করেন। এরপর ডগাইর, সারুলিয়া বাজার সহ পর্যায়ক্রমে ৬৬,৬৭,৬৮,৬৯ ও ৭০ নং ওয়ার্ডের সকল পুজা মন্ডব পরিদর্শন করেন তিনি।

এ-সময়, স্থানীয় আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন নেতা সহ সনাতন সংগঠন নেতারাও উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি