ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

চুরি-ছিনতাই ঠেকাতে সিসি ক্যামেরার আওতায় মোল্লার হাট বাজার


সাইফুল ইসলাম, সখিপুর photo সাইফুল ইসলাম, সখিপুর
প্রকাশিত: ২৩-১০-২০২৩ দুপুর ১:৪৫
শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার মোল্লার হাট, জেলার মধ্যে অন্যতম প্রাচীন ও বৃহত্তম কৃষিপণ্যের বাজার, যেখানে প্রতি সপ্তাহের হাটবার গুলোতে স্থানীয় ও বাইরের ব্যবসায়ীদের আনাগোনায় মুখরিত থাকে হাট। বিপুল জনসমাগমের কারণে হাটে মাঝে মধ্যেই চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলেও প্রমাণের অভাবে অনেক সময়ই অপরাধীরা পার পেয়ে যায়, এতে উদ্বিগ্ন হাটের ব্যাবসায়ীরা। তবে মোল্লার হাটের ব্যবসায়ীরা এখন অনেকটাই স্বস্তিতে কারণ হাটের বিশাল এলাকা জুড়ে লাগানো হয়েছে ২৬ সিসি ক্যামেরা। 
 
বাজারে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ প্রতিরোধকল্পে, উপজেলা প্রশাসনের অর্থায়নে বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টে এ সিসি ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছে। সিসি ক্যামেরার কারণে এ বাজারটি আরও সুরক্ষিত হবে বলে জানিয়েছেন, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
 
রবিবার (২২ অক্টোবর) বিকাল পাঁচটায় আনুষ্ঠানিকভাবে চরকুমারিয়া ইউনিয়ন পরিষদে মোল্লার হাট বাজারের সিসি ক্যামেরার কার্যক্রম উদ্বোধন করেন।
 
এসময় উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির মোল্লা, চরকুমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাম্মেল হক মোল্লা, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রতন, চরকুমারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক আক্তার সরদারসহ মোল্লার হাট বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী বৃন্দ।
 
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন,উপজেলা প্রশাসনের অর্থায়নে উন্নতমানের ২৬ টি সিসি ক্যামেরা হস্তান্তর করেন। এসময় তিনি বলেন, আলোকিত চরকুমারিয়া গড়ার লক্ষে বাজারকে নিরাপত্তার আওতায় আনার জন্য বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রাথমিকভাবে আজ ২৬ টি সিসি ক্যামেরা বাজার কমিটির হাতে তুলে দিয়েছি। তিনি আরো বলেন, ‘বিভিন্ন অপরাধ দমন ও অপরাধীদের শনাক্ত করতে এই সিসি ক্যামেরাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
 
সখিপুর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার বলেন, এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এরপর বাজারে অপরাধমূলক কাজ কমে আসার কথা। এছাড়া কোনো অপরাধমূলক কাজ সংঘটিত হলেও অপরাধীদের শনাক্ত করতে সুবিধা হবে। এতে জনগণের পাশাপাশি পুলিশ প্রশাসনও উপকৃত হবে বলে জানিয়েছেন তিনি।
 
এদিকে মোল্লার হাট বাজারে সিসি ক্যামেরা স্থাপনের খবর শুনে উপজেলা প্রশাসনের প্রশংসা করেছেন স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীরা।

এমএসএম / এমএসএম

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক

গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.

“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা

খালিয়াজুরীতে ভারতীয় পণ্য ও মাদকসহ তিনজনকে আটক করেছে নৌ-পুলিশ

সাবেক স্ত্রীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার হুমকি, আদালতে স্ত্রীর মামলা

জমে উঠেছে কৃষি মেলা; নজর কাড়ছে শস্য দানায় আঁকা শালিখার মানচিত্র