ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কেশরহাটে কাউন্সিলের বিরুদ্ধে হাটের জায়গায় দোকান নির্মাণের অভিযোগ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৩-১০-২০২৩ দুপুর ১:৫৪
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজারে সরকারি জায়গায় অবস্থিত শেড দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে পৌর দুই কাউন্সিলের বিরুদ্ধে। আজ  সকাল সাড়ে ১০ টায় সময় সরেজমিনে গিয়ে ইট দিয়ে অবৈধভাবে শেডের জায়গায় দখল করে দোকানঘর নির্মাণ কাজ করতে দেখা যায়।
 
কেশহরহাট বাজারের স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘ প্রায় ৩০ বছর আগে কেশরহাট বাজারে জনসাধারণের সুবিধার জন্য টিনের ছাউনি দিয়ে সরাসরি ভাবে পাশাপাশি ছয়টি শেড নির্মাণ করা হয়। প্রতি সপ্তাহে শনিবার ও বধবার হাট বারে ওই সকল শেড গুলোতে সাধারণ ব্যবসায়ীরা অস্থায়ী দোকান বসিয়ে ব্যবসা করে আসছিলেন। কিন্তু হঠাৎ করে কেশরহাট পৌরসভার নাম ভাঙ্গিয়ে বর্তমান দুইজন পৌর কাউন্সিলর আব্দুস সাত্তার ও হাফিজুর রহমান বকুল একটি শেড দখল করে শুক্রবার সকাল থেকে অবৈধভাবে ইট দিয়ে দোকানঘর নির্মাণ করতে থাকে। বিষয়টি হাটের ব্যবসায়ীরা জানতে পাওয়ায় পর প্রতিবাদ করতে থাকলে তারা তাদের কথায় কোনো কর্ণপাত না করে ইচ্ছামত নির্মাণ কাজ চালিয়ে যান। এক পর্যায়ে স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি কেশরহাট পৌর কতৃপক্ষ ও মোহনপুর উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার কেশরহাট ভূমি অফিসের লোক পাঠিয়ে নির্মাণ কাজটি বন্ধ করে দেন।কেশরহাট পৌরসভার অভিযুক্ত দুই পৌর কাউন্সিলর আব্দুস সাত্তার ও হাফিজুর রহমান বকুল বলেন, পৌরসভার সিধান্তক্রমেই শেডে দোকানঘর নির্মাণ কাজ শুরু করা হয়। কিন্তু বিভিন্ন সমস্যার জন্য নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে।
 
এবিষয়ে কেশরহাট পৌরসভার মেয়র মো. শহিদুজ্জামান শহীদের সাথে ফোনে একাধিক বার যোগাযোগ করা হলে, তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা বলেন, খবর পাওয়ার পর লোক পাঠিয়ে অবৈধ নির্মাণ কাজটি বন্ধ করা হয়েছে। বিষয়টি নিয়ে সরেজমিনে গিয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত