পূজা মন্ডপ পরিদর্শন করলেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান
শারদীয় দুর্গাপূজা-২৩ উদযাপন উপলক্ষে রাজশাহী মহানগরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। রবিবার (২২ অক্টোবর) রাত ৮ টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত নগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা পরিষদের চেয়ারম্যান। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
মহানগরীর রাণীবাজারে টাইগার-১ মণ্ডপ থেকে পরিদর্শন শুরু করেন জেলা পরিষদের চেয়ারম্যান এরপর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
পূজা মণ্ডপ পরিদর্শন কালে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, বাংলাদেশ একটি অসাস্প্রদায়িক দেশ। এদেশে জাতিতে জাতিতে কোন ভেদাভেদ নেই। তবে একটি মহল নিজেদের স্বার্থ হসিলের জন্য অন্য সম্প্রদায়ের উপর হামলা ও জানমালের ক্ষতি করে। এই সকল লোক ও দল থেকে সাবধান থাকার জন্য হিন্দু সম্প্রদায়ের জনগণকে অনুরোধ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন এ্যাড. সুশান্ত সরকার, ডা. শওকত রশিদ, চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব ফজলে এলাহী সোহেল সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এমএসএম / এমএসএম
ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত
জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন
মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল
শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন
জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)
মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’
হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু
এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা
টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক
জেলা আইনজীবী সমিতি ভবনের ঘটনায় কারাবন্দী ৭ আসামীর জামিন ও মুক্তির দাবিতে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
Link Copied