স্থানীয় সরকার মন্ত্রী
তত্ত্বাবধায়কের নামে পরিস্থিতি ঘোলাটে করে ক্ষমতা যাওয়াই বিএনপির লক্ষ্য
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে আসন্ন জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি'র তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রসঙ্গে তিনি বলেন, যে দাবি বিএনপি নিজেই এক সময় মানতে চায়নি, বাধ্য হয়েছিল তা মানতে, এখন আবার জাতির সামনে তত্বাবধায়ক দাবী এনে দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করে ক্ষমতা যাওয়াই তাদের উদ্দেশ্য।
তিনি সম্প্রতি কুমিল্লার মনোহরগঞ্জ পোমগাঁও নিজ বাসভবনে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী এ সময় লাকসাম ও মনোহরগঞ্জে বিগত পাঁচ বছরে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিস্তারিত বর্ণনা করে বলেন আওয়ামী লীগ সরকারের আমলে যত উন্নয়ন হয়েছে তা এর আগে কখনোই এ অঞ্চলে হয়নি।
মন্ত্রী এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে বলেন, যে বাংলাদেশকে এক সময় অবজ্ঞা, অবহেলা ও অসম্মান করা হতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন। মোঃ তাজুল ইসলাম এ সময় মেট্রোরেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদাহরণ দিয়ে বলেন, এসব প্রকল্প বাস্তবায়নের ফলে দেশের জনগণের জীবনযাত্রার মান অনেক উন্নত হবে। কিন্তু বিএনপি'র এসব উন্নয়ন প্রকল্প ভালো লাগে না কারণ তারা দেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায় সব সময়।
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ