শুরু হচ্ছে এফআইসিসিআই’র ‘৬০তম বর্ষপূর্তি এবং বিনিয়োগ মেলা
ফরেন ইনভেস্টরস চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই), প্রতিষ্ঠার ছয় দশক পূর্তি উপলক্ষ্যে আগামী ৮-৯ নভেম্বর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন-এ ’৬০তম বর্ষপূর্তি এবং বিনিয়োগ মেলা ২০২৩-এর আয়োজন করেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
সম্প্রতি প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা’য় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ফ্ল্যাগশিপ মেগা-ইভেন্টের ঘোষণা দেওয়া হয়। আসন্ন এই আয়োজনের মূল প্রতিপাদ্য ‘ফরেভার ফিউচারস্ ফরওয়ার্ড’। এই আয়োজন সম্পর্কে চেম্বারের সভাপতি নাসের এজাজ বিজয় বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের অর্থনৈতিক উন্নয়নে এফআইসিসিআই-এর ভূমিকা তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য। সেই সাথে দেশের বিনিয়োগ-বান্ধব ব্যবসায়িক পরিবেশ তৈরিতে নীতিগত সহায়তার মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে আমাদের সদস্যদের অবদান তুলে ধরা। সদস্য প্রতিষ্ঠানগুলোর সাফল্যের গল্পগুলো উঠে আসবে এই আয়োজনে।” উদ্বোধনকালে, প্রধানমন্ত্রী এফআইসিসিআই-এর গবেষণা প্রতিবেদন ‘ক্যাটালাইজিং গ্রেটার এফডিআই ফর ভিশন ২০৪১: প্রায়োরিটাইস ফর বিল্ডিং কনড্যুসিভ ট্যাক্স সিস্টেম ইন বাংলাদেশ’ এবং ইএসজি পাবলিকেশন ‘ইএসজি এক্সিলেন্স: এ ক্রনিকেল অব এফআইসিসিআই মেম্বারস’ উন্মোচন করবেন বলে তিনি জানান। বিনিয়োগ মেলা প্রসঙ্গে এফআইসিসিআই-এর পরিচালক ও অনুষ্ঠানের আহ্বায়ক মাহাবুব উর রহমান বলেন, “দুই দিনব্যাপি অনুষ্ঠিতব্য বিনিয়োগ মেলা দেশের অর্থনৈতিক স্থিতিস্থাপকতা ও খাতভিত্তিক বিনিয়োগের সুযোগ তুলে ধরা হবে। আমাদের সদস্য প্রতিষ্ঠানগুলো ৪০টি স্টলে তাদের নতুন উদ্ভাবন, পরিষেবা এবং পণ্য নিয়ে মেলায় অংশগ্রহণ করবে। আশা করছি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নীতিনির্ধারক, কূটনীতিক, উন্নয়ন অংশীদার, থিংক-ট্যাংক, স্টেকহোল্ডার, দেশিয় সফল কর্পোরেট কর্মকর্তাবৃন্দসহ জনসাধারণ মেলা পরিদর্শন করবেন।
ইভেন্টের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে থাকবে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত নির্বাহী চেয়ারম্যান মহসিনা ইয়াসমিন বলেন, “বিডা দীর্ঘসময় ধরে এফআইসিসিআই-এর সাথে এফডিআই প্রচারণা এবং দেশে বিনিয়োগের পরিবেশ উন্নত করতে কাজ করছে। এরই ধারাবাহিকতায়, এফআইসিসিআই-এর এই মেগা-ইভেন্টের স্ট্র্যাটেজিক পার্টনার হতে পেরে আমরা আনন্দিত। এফআইসিসিআই-এর সহ-সভাপতি স্বপ্না ভৌমিক; নির্বাহী পরিচালক টি.আই.এম. নুরুল কবির সহ অন্যান্য বোর্ড অব ডিরেক্টরস এবং বিডা’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ