কুষ্টিয়া মিরপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন
কুষ্টিয়া মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের মোল্লাপাড়ায় স্ত্রীর স্বীকৃতি দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন শুরু করেছেন প্রেমিকা। প্রেমিকার উপস্থিতি টের পেয়ে প্রেমিক রবিন তার নিজ বাড়ি থেকে পালিয়ে গেছে। গত ২২ অক্টোবর সকাল থেকে মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের গোলাপ মোল্লার বাড়িতে এ অনশন কর্মসূচী চলছে। এ ব্যাপারে চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বাবলু বিষয়টি নিশ্চিত করে। মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের গোলাপ মোল্লার ছেলে রবিনের সঙ্গে একই গ্রামের বাসিন্দা অসহায় মেয়েটির দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক চলে আসছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক করেন, আমার গর্ভে রবিনের সন্তান আজ সাত মাস হয়েছে আমাদের দুজনের প্রেমের সম্পর্ক বিগত সাত বছর।
বিষয়টি এখন এলাকার অনেকেই জানে। আমার আর কোথাও ফিরে যাওয়ার পথ নেই। রবিন স্ত্রী হিসেবে গ্রহণ না করলে আত্মহত্যা ছাড়া আমার কোনো পথ নেই বলে জানান ওই অসহায় মেয়েটি।
এ ব্যাপারে অনশনকারী জানান,আমি এ বাড়িতে আসার পর আমার প্রেমিকের স্বজনেরা আমাকে নানাভাবে গালিগালাজ ও মারধর করে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা চালাচ্ছেন। সেই সঙ্গে আমাকে নানার হুমকি দামকি দিয়ে আসছেন। আমি এখন অসহায়ের মত জীব-যাবন করছি। তিনি আরো বলেন,যতক্ষন পর্যন্ত আমি স্ত্রীর স্বীকৃতি না পাব ততক্ষন পর্যন্ত এই বাড়িতে অবস্থান করবো এবং আমার অধিকার আদায় করে নেব আমি বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছি আমি অসহায় আমার পাশে কেউ নেই।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied