রাবি ছাত্রলীগের বিতর্কিতরা নতুন কমিটির বিলুপ্তি চায়
দীর্ঘ সাত বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসে ভাঙচুর, মারধর ও আন্দোলনের ঘটনা ঘটেছে। ঘোষিত এ কমিটিকে বিতর্কিত আখ্যা দিয়ে আন্দোলন শুরু করেন পদবঞ্চিত নেতারা। বিতর্কিত এ কমিটি বাতিল চান তারা।
ছাত্রলীগের এমন কর্মকাণ্ডে ক্যাম্পাসে বিশৃঙ্খলার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নিরাপত্তার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ক্যাম্পাসে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এছাড়া আমরাও সার্বিক বিষয় পর্যবেক্ষণ করছি।
গত ২১ অক্টোবর রাতে এ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে মোস্তাফিজুর রহমান বাবুকে সভাপতি ও আসাদুল্লা-হিল-গালিবকে সাধারণ সম্পাদক করা হয়। ঘোষণার পরদিন এ কমিটি অবাঞ্ছিত ও বিলুপ্তির ঘোষণা করে ক্যাম্পাসে ভাঙচুর, মারধর ও আন্দোলন শুরু করে ছাত্রলীগের একাংশ। এদের মধ্যে রয়েছেন সাবেক সহ-সভাপতি কাজী আমিনুল হক লিংকন, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিনুল সরকার ডন, উপধর্মবিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম দুর্জয়, ছাত্রলীগ নেতা অনিক মাহমুদ বণি ও সাকিবুল হাসান বাকি প্রমুখ। তারা সবাই শাখা ছাত্রলীগের শীর্ষ দুই পদবঞ্চিত।
উল্লেখ, কাজী আমিনুল হক লিংকন বিবাহিত ও আয়ান নামে ৫ বছরের এক সন্তান আছে তাঁর। ছাত্রলীগের আরেক নেতা অনিক মাহমুদ বণি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১ম বর্ষ পাশ না করার কারণে ড্রপ আউট, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ থেকে ২ বার বহিষ্কৃত, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ছিনতাইকারী হিসেবে বিশ্ববিদ্যালয় থেকে গ্রেফতারকৃত এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা সোহেল হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি। এরকমই বিভিন্ন ধরণের অভিযোগ রয়েছে আন্দোলন কারী অংশের প্রায় ডজন খানেক নেতার বিরুদ্ধে।
এছাড়া খোঁজ নিয়ে জানা যায়, আন্দোলনকারী বেশীরভাগ নেতাই বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র নন। পদ পেতে বিভিন্ন কোর্সে ভর্তি আছেন তারা।
"তিনি বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট। আরেক নেতা সাকিবুল হাসান বাকির বিরুদ্ধে বিবাহ, মারধর ও ইভটিজিংয়ের অভিযোগ রয়েছে।
পদবঞ্চিত নেতা কাজী লিংকনের অভিযোগ, এতদিন যাচাই-বাছাই করে কমিটির নেতৃত্বে বিতর্কিতদের আনা হয়েছে। নিষ্ক্রিয় একজনকে সভাপতি এবং বিবাহিত, ড্রপ আউট ও অনুপ্রবেশকারী একজনকে সাধারণ সম্পাদক পদে বসানো হয়েছে। আমরা এ কমিটি মানি না। এছাড়া কমিটি অবাঞ্ছিত ঘোষণা করে নেতৃবৃন্দকে ক্যাম্পাসে ঢুকতে না দেয়ার ঘোষণা দেন পদবঞ্চিতরা।
সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব জানান, কমিটির দাবিতে দীর্ঘদিন ক্যাম্পাসে একসঙ্গে আন্দোলন করেছি, তখন তাদের এই অভিযোগ ছিল না। পদ না পেয়ে এখন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন তারা।
এমএসএম / এমএসএম
ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত
জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন
মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল
শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন
জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)
মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’
হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু
এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা
টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক
জেলা আইনজীবী সমিতি ভবনের ঘটনায় কারাবন্দী ৭ আসামীর জামিন ও মুক্তির দাবিতে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
Link Copied